ফেনীর ছাগলনাইয়া টাস্কফোর্সের বিশেষ অভিযানে বিদেশী মুদ্রা ও অবৈধ মালামালসহ ৩ চোরা কারবারিকে আটক করা হয়। ১১ এপ্রিল) রবিবার দুপুরে পৌর শহরের ডুবাই কালেকশন ও জনি ষ্টোরের জেলা প্রশাসন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,পুলিশ ও বিজিবি’র যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
টানা এক ঘন্টা অভিযান পরিচালনা শেষে জনি ষ্টোর ও দুবাই কালেকশান নামক দুইটি দোকান থেকে বৈদেশিক মুদ্রা ও ভারতীয় অবৈধ মালামাল উদ্ধার করা হয়। এসময় জনি ষ্টোরের মালিক মোঃ তাজুল ইসলাম (৪৯) ও জাহেদুল ইসলাম(৩২) এবং দুবাই কালেকশানের মালিক সাইদুল ইসলামকে রনি(৩০) আটক করা হয়। ট্রাস্কফোর্স অভিযানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম আবদুল্লাহ আল মামুন,মোঃ শাহীন আলম, ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবির উপ-অধিনায়ক মেজর মোঃ সেলিমুদ্দৌজা ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলার পরিদর্শক ওমর কুমার সেনসহ পুলিশ, বিজিবির সদস্যবৃন্দ।
ট্রাস্কফোর্সের নেতৃত্বে থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম আবদুল্লাহ আল মামুন
জানান, অভিযোগ পেয়ে আমরা যৌথ অভিযান পরিচালনা করেছি। তিনি আরো বলেন, আমরা জানতে পারি হুন্ডির মাধ্যমে জনি ষ্টোরে লেনদেন হয় এবং দুবাই কালেকশানে ভারতীয় চোরাচালানের মালামাল বিক্রয় হয়। বৈদেশিক মুদ্রা ও চোরাচালানের মালামাল জব্দের বিষয়ে নিয়মিত মামলা করা হবে।
অভিযান শেষে মেজর সেলিমুদ্দোজা নিলয় সাংবাদিকদের জানান, আমরা অনেক দিন ধরে গোপন সূত্রে জানতে পারি জনি ষ্টোর ও দুবাই কালেকশান নামক দুইটি দোকানে অবৈধ হুন্ডির ব্যবসা চলে। অভিযানে এসে আমরা জনি ষ্টোরে ১৪ দেশের বৈদেশিক মুদ্রা ও দুবাই কালেকশান নামক দোকানে প্রচুর পরিমানের অবৈধ ভারতীয় মালামাল পেয়েছি এবং তা জব্দ করতে সক্ষম হয়েছি। ট্রাস্কফোর্সের এমন অভিযান অব্যাহত থাকবে।