1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

আমার সহজ-সরল উক্তিগুলোকে বিকৃত করা হয়েছে: মির্জা আব্বাস / দৈনিক প্রথম সময় 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

আমার সহজ-সরল উক্তিগুলোকে বিকৃত করে যারা যেভাবে পেরেছে লিখেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, আমার আংশিক বক্তব্য দেয়া হয়েছে। কাটপিছ করে ইচ্ছামত আমার বক্তব্যকে ব্যবহার করা হয়েছে। কি কারণে করা হয়েছে আমি জানি না। এমন কোনও কথা বলি নাই, যার জন্য আমাকে বিব্রত হতে হবে। রোববার দুপুরে শাহজাহান পুর নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, সরকার বা আওয়ামী লীগ ইলিয়াস আলীকে গুম করে নাই।  এমন কথা আমি বলি নাই। আমার কথা বিকৃত করে পেছিয়ে লেখা হয়েছে।

তিনি আরও বলেন, ইলিয়াস আলী গুমের জন্য বিএনপির কিছু নেতাকর্মী দায়ী। এই কথা আমি বলেছি,কেউ প্রমাণ করতে পারবে? আমার কথা বিবৃত করা হয়েছে। বিএনপির নেতারাই ইলিয়াস আলী গুম করেছে- এমন বক্তব্য আমি দলের স্থায়ী কমিটির সদস্য হিসেবে দেওয়া সম্ভব?  অর্থাৎ নিজের মাথার ওপর নিজেই বোমা ফুটানো। এখানে টুইয়িস্ট করা হয়েছে।

আজ সকালে একদল সাংবাদিক ইলিয়াস আলী বাসায় গিয়েছিলো বলে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, তার স্ত্রীকে রীতিমতো চার্জ করেছে। বিভিন্ন প্রশ্ন করে হেনস্তা করার চেষ্টা করেছে। এটা কেন? এমন কি ঘটনা ঘটলো যে এই বিষয়টা নিয়ে এতো মাথা ঘামাতে হবে। গত ৯ বছর ইলিয়াস আলী গুম হওয়ার পর একটা পত্র-পত্রিকা এলটি লেখাও লেখা হয় নাই। কোনও দিবস পালন হয় নাই। আজকে হঠাৎ করে সেই ইলিয়াস আলীকে নিয়ে সাংবাদিকদের মাথা খারাপ হয়ে গেলো? আমি কোনও সাংবাদিককে দোষ দিচ্ছি না।

তিনি আরও বলেন, আমার সত্য বক্তব্যটা তুলে ধরতপন, তাহলে ভালো হতো। আমি এমন কোনও কথা বলি নাই যার জন্য বিএনপির নেতাকর্মী, জাতির কাছে বিব্রত হতে হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD