নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন পাগলাবাজার বহুমুখী সমবায় সমিতির একজন সৎ সাহসী সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাচ্চু। যিনি আসন্ন কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নং ওয়ার্ডের একজন মেম্বার পদপ্রার্থী। এই মানুষটি এইতো কিছুদিন আগেও যখন কুতুবপুর বাসি মশার যন্ত্রণায় অতিষ্ঠ তখন তিনি নিজে ৬ নং ওয়ার্ডে প্রতিনিয়ত মশক নিধন অভিযান চালিয়েছেন।
দৈনিক প্রথম সময় অনলাইন নিউজ পোর্টালের সাথে বিশেষ সাক্ষাতকার তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দেশের সর্বত্র লকডাউন চলছে। কিন্তু নারায়নগঞ্জের বেশকিছু মার্কেট খোলা রয়েছে। ঠিক সেই দিক বিবেচনা করে, সমিতির সকল সদস্য এবং আমাদের পাগলা বাজার মার্কেট এর সকল দোকানদাররা ১টি সিদ্ধান্ত নেয় সকলে স্বাস্থ্যবিধি মেনে দোকান চালাবেন। ঠিক তখন কতিপয় কিছু সাংবাদিক মার্কেট খোলা থাকলে তাদেরকে খরচ দিতে হবে এরকম একটা দাবি করেন। তখন আমরা পাগলাবাজার বহুমুখী সমবায় সমিতির থেকে ৪,০০০/-টাকা তাদেরকে দেই। কিন্তু তাদের চাঁদার দাবি অত্যন্ত হাই রেজুলেশন। তাই তারা আমাকে জড়িয়ে মিথ্যা অপবাদ দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সাংবাদিক ভাইদের কে আমি সর্বসময় সম্মান করি। কারণ তারা জাতির বিবেক দেশের সম্পদ। যারা মিথ্যার আশ্রয় নিয়ে আমার ভালো কাজগুলো কে অপপ্রচার চালানোর চেষ্টা করেছে তাদেরকে যেন আল্লাহ পাক রাব্বুল আলামীন সঠিক বুঝ দান করেন। আসলে ভালো কাজের পিছনে শত্রু বেশি। পাগলা বাজারে টু জালকুড়ি রোডে যখন ঘন্টার পর ঘন্টা জাম লেগে থাকত তখন আমরা পাগলাবাজার বহুমুখী সমবায় সমিতির সকল সদস্য কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টুর নির্দেশনা অনুযায়ী যানজট নিরসন করতে সক্ষম হয়েছি।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার উদাত্ত আহ্বান, পোশাক শিল্প ব্যবসায়ীদের সবচেয়ে বেচাকেনার মৌসুম পবিত্র ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। এই দুইটা ঈদ কে কেন্দ্র করে রমজান মাসের থেকেই মার্কেটের দোকানদাররা সারা বছরের আয় উপার্জন নিয়ে ভাবে। তাই অনতিবিলম্বে সকল স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকান খোলা থাকলে অনেক ব্যবসায়ী সচ্ছল ভাবে চলতে পারবে। অন্যথায় পথে বসতে হবে। বঙ্গবন্ধু কন্যা সুদৃষ্টি দিলে পোশাকশিল্প খাত বিপুল পরিমাণ ক্ষতি থেকে বেঁচে যাবে।