1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ফেনী ২৫০ শয্যার  জেনারেল হাসপাতালে ১০টি বেড বসিয়ে ১১ কোটি টাকার বিল / দৈনিক প্রথম সময় 

ফেনী জেলা প্রতিনিধি
  • প্রকাশ : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
আইসিইউ, সিসিইউ আর প্রয়োজনীয় সেবা চালু করতে ফেনী জেনারেল হাসপাতালে ১১ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। মাত্র ১০টি আইসিইউর বেড বসিয়ে উদ্বোধন করা হয়েছিল। উদ্বোধনের ১১ মাস পার হতে চললেও চালু করা সম্ভব হয়নি ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ)।
ব্যায়ের ফাইলও ইতিমধ্যে গায়েব হয়েছে। ফাইল ছাড়া তথ্য দিতে নারাজ সংশিষ্ট কর্মকর্তাগণ। করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা এ জেলায় রোগীর সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় সংকটাপন্ন রোগীরা আইসিইউর অভাবে মারা যাচ্ছেন।
সংশিষ্ট সূত্র জানায়, গত বছরের মার্চ থেকে জেলায় কোভিডের প্রকোপ বেড়ে যায়। এমন পরিস্থিতিতে কোভিড সেবা দেয়ার জন্য জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ফেনী জেনারেল হাসপাতালে ৩০ শয্যার আইসোলেশন ইউনিট চালু করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৮ সালে ফেনী জেনারেল হাসপাতালের নতুন ভবনের ২য় ও ৩য় তলায় আইসিইউ-সিসিইউ স্থাপন করা হয়েছে। ওই বছরের ১৬ জানুয়ারি মন্ত্রী পরিষদ বিভাগের উপ-সচিব মঈনউল ইসলাম স্বাক্ষরিত ০৪.০০.৩০০৩.৫১২.১৬.৩৩২.১৬.৩২নং স্মারকে এক প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫০ শয্যা বিশিষ্ট তৎকালীন ফেনী আধুনিক সদর হাসপাতালে আইসিইউ ও সিসিইউর অনুমোদন দিয়েছেন। একইসঙ্গে এ প্রকল্পের জন্য ১১ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
ফেনীর সঙ্গে যোগাযোগ সুবিধার কারণে বৃহত্তর নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার মানুষ এ হাসপাতালে সেবা নিতে আসেন। এই হাসপাতালে আইসিইউ-সিসিইউ ইউনিট চালু করা হলে মুমূর্ষু ও সংকটাপন্ন রোগীদের জরুরী ভিত্তিতে আর ঢাকা, চট্টগ্রাম স্থানান্তর করতে হবেনা। চট্টগ্রাম বিভাগের ১১ জেলার মধ্যে চট্টগ্রাম ও কক্সবাজারের পর বৃহত্তর নোয়াখালীতে এটিই প্রথম আইসিইউ ও সিসিইউ।
অন্যদিকে ব্যবহার না করায় মূল্যবান যন্ত্রপাতিগুলো নষ্ট হচ্ছে। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সমস্যার সমাধান হলে দ্রুত আইসিসিইউ’র কার্যক্রম শুরু করা সম্ভব। পর্যায়ক্রমে হাসপাতালটিতে ৭৫ শয্যায় আইসোলেশন উন্নীত করা হয়। গত বছর থেকে এ পর্যন্ত ১১ জন কোভিড পজেটিভ রোগী মারা যান।
সম্প্রতি জানা গেছে, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪২ জন। এর মধ্যে ১৩ জন পজেটিভ রোগী রয়েছেন। গত বছরের ১৭ মে হাসপাতালে ১০ শয্যার আইসিইউ উদ্বোধন করা হয়। এরপর ১১ মাস অতিবাহিত হতে চললেও চালু করা সম্ভব হয়নি আইসিইউ সেবা। ইতিমধ্যে আইসিইউ সেবা চালুর জন্য একজন চিকিৎসক ডা. আসিফ ইকবাল ও ৫ জন নার্সকে প্রশিক্ষণ দেয়া হয়।
হাসপাতাল সূত্র জানায়, ১০ শয্যার আইসিইউ চালু করতে একজন ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসক, ৩ জন কনসালটেন্ট ও ৬ জন মেডিকেল অফিসার প্রয়োজন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো: ইকবাল হোসেন ভূঞা জানান, করোনার সংকটাপন্ন রোগীদের জন্য ভেন্টিলেটরের চেয়ে অক্সিজেন গুরুত্বপূর্ন। নিরবিচ্ছিন্ন অক্সিজেন সেবার প্রস্তুতি চলছে। খুব শীঘ্রই দুই শয্যা চালু করতে উদ্যোগ নেয়া হয়েছে
সূত্র – ফেনীর তালাশ

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD