1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ফেনী শহরের রামপুর পাটোয়ারী বাড়ীতে অজ্ঞাতনামা খুনি কর্তৃক খামারের কর্মচারী সাগর এর নৃশংস খুনের রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার এবং মোবাইল উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : রবিবার, ১৯ জুলাই, ২০২০

 

ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব খোন্দকার নূরুন্নবী, বিপিএম, পিপিএম, মহোদয় বিষয়টি বিশেষ গুরুত্ব প্রদান করে ফেনী সদর থানায় তদন্তাধীন ক্লুলেস এই খুনের মামলার ঘটনা তদন্তের জন্য গত ২৮/৬/২০২০ খ্রিঃ তারিখে জেলা গোয়েন্দা শাখা, ফেনীকে নির্দেশ প্রদান করেন। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব এ এন এম নুরুজ্জামান, ডিবি ফেনী জেলার অফিসার এসআই/মোঃ মিজানুর রহমান, এসআই/মোঃ মোতাহার হোসেন পিপিএম,এর নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করেন। তদন্তে জানা যায় যে, ফেনী সদর মডেল থানাধীন ১৮নং রামপুর পাটোয়ারী বাড়ীর সাদেক হোসেন পাটোয়ারীর মালিকীয় শাহনাজ ডেইরী ফার্মের ভিতর মোজাম্মেল হক সাগর (২৪) কে গত ৩০/০৫/২০২০ ইং তারিখ অনুমান ০৯.০০ ঘটিকা হইতে সকাল অনুমান ১০.৩০ ঘটিকার মধ্যবর্তী যেকোন সময় উক্ত তিনজন আসামী পূর্ব পরিকল্পিতভাবে পরকিয়ার কারনে আক্রোশের জেরে এবং অর্থ লাভের আশায় ভিকটিম সাগরকে তাহার কক্ষে ধারালো অস্ত্রের দ্বারা নৃশংসভাবে এলোপাথাড়ি কোপাইয়া তাহার মৃত্যু নিশ্চিত করিয়া মোবাইল সেটটি নিয়া যায়। উক্ত মোবাইলে পরকিয়া সম্পর্কের ফলে কিছু ছবি ও ভিডিও ক্লিপ ছিল বলে ডিবি’র তদন্তে প্রকাশ পায়।

সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফেনী, নোয়াখালি, কুমিল্লা ও চাঁদপুর জেলার বিভিন্নস্থানে ডিবি টিম বিশেষ অভিযান চালিয়ে আসামী রাজন (৩৫) কে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা এলাকা হইতে গ্রেফতার ও ভিকটিম সাগরের মোবাইল হ্যান্ডসেটটি উদ্ধারপূর্ব্বক জব্দ করতে সক্ষম হয়। রাজনের দেওয়া তথ্যের ভিত্তিতে তাহার ছোট ভাই ১ নং আসামী মোহন প্রকাশ নয়ন (৩০) এবং ৩ নং আসামী নয়নের স্ত্রী খালেদা আক্তার বৃষ্টি (২৬) কে ফেনী সদর থানাধীন রানীর হাট, মামুন ডেকোরেটর এর বাড়ী হইতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত খুনি তিনজন ঘটনা বিস্তারিতভাবে প্রকাশ করেছে। তাদেরকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হচ্ছে।

আটককৃত আসামীঃ

১) মোহন প্রকাশ নয়ন (৩০) পিতা- আব্দুল খালেক, মাতা- রহিমা বেগম সাং- অষ্টা, (গুচ্ছ গ্রাম), থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর। বর্তমান ঠিকানা- রানীর হাট (মামুন ডেকোরেটর বাড়ী) থানা ও জেলা- ফেনী।

২) রাজন (৩৫) পিতা- আব্দুল খালেক, মাতা- রহিমা বেগম সাং- অষ্টা, (গুচ্ছ গ্রাম), থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর।

৩) খালেদা আক্তার প্রকাশ- বৃষ্টি (২৬), স্বামী- মোহন প্রকাশ নয়ন, সাং- পশ্চিম কাজিরবাগ, থানা ও জেলা- ফেনী। বর্তমান ঠিকানা- রানীর হাট (মামুন ডেকোরেটর বাড়ী) থানা ও জেলা- ফেনী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD