1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

সৌদিগামী বাংলাদেশি প্রবাসী কর্মীদের কোয়ারেন্টিনের জন্য ২৫ হাজার টাকা দেবে সরকার / দৈনিক প্রথম সময়

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : রবিবার, ৬ জুন, ২০২১

সৌদিগামী বাংলাদেশি প্রবাসী কর্মীদের হোটেলে কোয়ারেন্টিন খরচের জন্য ২৫ হাজার টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই অর্থ শ্রমিক বা তাদের নির্বাচিত প্রতিনিধিদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।

রবিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ মে থেকে যেসব সৌদি প্রবাসী বাংলাদেশি নিজ খরচে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন এবং যারা আগামী ৩০ জুনের মধ্যে সৌদি আরবের যাবেন তাদেরকে এই ভর্তুকি দেওয়া হবে।

গত ২০ মে থেকে করোনা মহামারি নিয়ন্ত্রণে ভ্রমণে নতুন বিধিনিষেধ আরোপ করে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত দেশগুলো থেকে সৌদি আরবে প্রবেশের পর বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে এবং সৌদিগামী সবার বাধ্যতামূলক মেডিকেল ইনস্যুরেন্স থাকতে হবে, যেন করোনা আক্রান্ত হলে চিকিৎসা খরচ বীমার মাধ্যমে বহন করা যায়।

নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের ২০ মে থেকে ৩০ জুন পর্যন্ত যেসব সৌদি প্রবাসী বাংলাদেশি নিজ খরচে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন পালন করেছেন বা করবেন, তাদের সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.probashi.gov.bd, অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইট www.wewb.gov.bd, অথবা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ওয়েবসাইট www.bmet.gov.bd থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে।

এছাড়াও, দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত প্রবাসী কল্যাণ ডেস্কগুলোতে ফরম পাওয়া যাবে।

এছাড়া দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্র দিতে হবে সেগুলো হলো-জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কর্তৃক প্রদত্ত স্মার্টকার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডের ফটোকপি, পাসপোর্টের প্রথম চার পৃষ্ঠার ফটোকপি, ভিসা, টিকেট ও হোটেল বুকিংয়ের ডকুমেন্টের ফটোকপি।

আবেদনপত্র পূরণ করে কাগজপত্রসহ সোমবার (৭ জুন) থেকে ফ্লাইটের দিন বহির্গমনের আগে বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

এছাড়া যেসব কর্মী ইতোমধ্যে সৌদি আরব গিয়ে নিজ খরচে কোয়ারেন্টিনে ছিলেন বা আছেন তাদেরও একই নিয়মে আবেদনপত্র পূরণ করে ৩০ জুনের মধ্যে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস, রিয়াদ অথবা জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে ডাক মারফত জমা দিতে হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD