
“সেবা দিয়ে করবো জয়” এই শ্লোগানে ডিসিসি ঢাকা সেনানিবাসের উত্তর কাফরুলে “আমাদের কাফরুল সামাজিক উন্নয়ন সংস্থা”র প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।২৫ জুন বিকেলে ঢাকায় উত্তর কাফরুল মাউন্ট হারম্যান হাই স্কুলে উক্ত সভা অনুষ্ঠিত হয়।প্রতিষ্ঠানের সভাপতি অধ্যক্ষ রোকসানা মজুমদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ওমর আশ্রাফ সেলিম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপদেষ্টা হাজী আলা উদ্দীন,উপদেষ্টা আবদুল গফুর,কার্যকরি সভাপতি আবদুল বাতেন,সহ-সভাপতি দিলারা রহমান ও সহ-সভাপতি রিপা রহমান।এসময় প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী নারীদের অাত্ননির্ভরশীল করতে নারী উদ্যোক্তা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ঘোষনাকে বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা-১৫ আসনের সাংসদ ও বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পপ্রতিমন্ত্রী আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার এর ঐকান্তিক প্রচেষ্টা ও আন্তরিকতায় “আমাদের কাফরুল সামাজিক উন্নয়ন সংস্থা” এর মাধ্যমে নারী কর্মসংস্থানের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে ২৫ জন নারীকে সম্পূর্ণ বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ শুরু করতে যাচ্ছে। এই উপলক্ষে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনের বিষয়ে উক্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।