1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

গোপনে সহায়তা দিয়ে আসছে জেলা ও উপজেলা প্রশাসন: কাজি মোঃ আব্দুর রহমান /দৈনিক প্রথম সময়

আল-আমিন, নেত্রকোণা প্রতিনিধি
  • প্রকাশ : রবিবার, ৪ জুলাই, ২০২১

সারাদেশে ১লা জুলাই থেকে সরকার ঘোষিত বিধি নিষেধ বাস্তবায়নে নেত্রকোণাতেও চলছে কঠোর লকডাউন।

সারা জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৪৭১ জন হোম কোয়ারেন্টাইনে আছে এবং চিকিৎসাধীন আছে ৪ জন।সার্বক্ষনিক একটি ফ্রি এ্যম্বুলেন্স সহ জেলায় মোট ৩৭৯ টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। ঘরে নিন্ম আয়ের মানুষ যেন না খেয়ে থাকে সে লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসন তাদেরকেও গোপনে সহায়তা দিয়ে আসছে বলে জানান, কাজি মোঃ আব্দুর রহমান,জেলা প্রশাসক, নেত্রকোণা।

এসময় তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যাপ্ত পরিমাণে করোনা মোকাবেলায় ত্রাণ এর ব্যাবস্থা করেছেন, আরও যদি প্রয়োজন হয় তবে তা বৃদ্ধি পাবে।

এবারের লকডাউন বাস্তবায়নে ১লা জুলাই থেকে আজ (৪জুন) পর্যন্ত ১০টি উপজেলায় ২০ জন ও জেলা সদরে ১৩ জন সহ ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৫টি সেনাবাহিনীর টিম, ৩টি বিজিবির টিম মাঠে কাজ করছে। প্রস্তুত রয়েছে র‌্যাব।

মাস্ক পরা নিশ্চিত সহ সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি ও হাটবাজারের উপর চলমান নিষেধাজ্ঞা প্রতিপালনে তৎপর রয়েছে জেলা প্রশাসন।

সরকার আরোপিত বিধি নিষেধ অমান্য করায় ১ জুলাই থেকে আজ (৪ জুলাই) পর্যন্ত তিনদিনে জেলায় ৩৯৬টি মামলায় ৪৬৪ জনের নিকট থেকে ৩ লক্ষ ৪ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ বেলা ১১টায় জেলা প্রশাসনের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সাংবাদিক সন্মেলনে সাংবাদিকদের সামনে এসব তথ্য তুলে ধরেন নেত্রকোণা জেলা প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমান।

এসময়, স্থানীয় সরকারের উপ-সচিব জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনির হোসেন, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খান সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিক সন্মেলনে জেলার স্বাস্থ্যখাত, আসন্ন ঈদে বাজার ব্যবস্থাপনাসহ বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয়ে মত বিনিময়কালে করোনা মোকাবেলা ও লকডাউন বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD