1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে জরুরী অক্সিজেন ব্যাংক সেবার শুভ উদ্বোধন / দৈনিক প্রথম সময় 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

বিজ্ঞাপন

” আতংক নয়, সচেতন হোন,সুরক্ষার জন্য সচেতনতা জরুরী,নিজে সতর্ক থাকুন,অন্যকে নিরাপদ রাখুন” এই শ্লোগানে ফেনীর ছাগলনাইয়ায় শুভপুর ইউনিয়নের দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সার্বিক তত্বাবধানে জরুরী অক্সিজেন ব্যাংক সেবার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ২৯ জুলাই ২১ খ্রি.বৃহস্পতিবার সকালে অত্র কলেজের প্রাক্তন ছাত্র ও চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভির হাসান চৌধুরী মুরাদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উক্ত জরুরী অক্সিজেন ব্যাংক সেবার শুভ উদ্ধোধন করেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম। ইইই ক্লাব টিচিং এসিস্ট্যান্ট আইআই ইউসি এর প্রাক্তন জিএস সাফায়েত হৃদয় এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক ও বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজের প্রভাষক আহাম্মেদ হোসেন ভূঁইয়া।অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অত্র কলেজের প্রাক্তন ছাত্র ও আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভির হাসান চৌধুরী মুরাদ,ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হোমায়রা ইসালাম,দক্ষিণ বল্লভপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন পাটোয়ারী,স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর সিদ্দীক বাচ্চু,কলেজের অভিভাবক প্রতিনিধি সদস্য রেজাউল করিম খোন্দকার,চাঁদগাজী স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ মোর্শেদ হোসেন,ইউনাইটেড ট্রাষ্টের জেলা কো-অর্ডিনেটর মোঃ ফয়সাল ভূঁইয়া,১৯৮৯ ব্যাচের প্রাক্তন ছাত্র আবুল কালাম পাটোয়ারী,ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি জিয়াউল হক বাবলু ও এসএসসি ২০১২ ব্যাচের প্রাক্তন ছাত্র আবু ইউসুফ কাউসার। জরুরী অক্সিজেন ব্যাংক এর সদস্যরা জানান অত্র ইউনিয়নের যেকোন স্থান থেকে যে কোন ব্যক্তি হট লাইন নাম্বারে (০১৮১৭৭৮৪৭২৩)ফোন দিয়ে জানানো মাত্রই আমাদের সদস্যরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে সেখানে পৌঁছে যাবে।দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে অবস্থিত বুথ এবং শুভপুর পুরাতন বাজারে অবস্থিত বুথ এই দুইটি বুথের মাধ্যমে সেবা দেয়া হবে।১৫ টি সিলিন্ডার, ২শত হ্যান্ড স্যানিটাইজার,২ হাজার মাস্ক,১শত পিপিই,১০টি অক্সিমিটার ও ৫ টি থার্মালিয়া দিয়ে জরুরী অক্সিজেন ব্যাংকের উদ্বোধনের মধ্যদিয়ে অগ্রযাত্রা শুরু হল।আগামী কয়েকদিনের মাঝে উক্ত সংগঠনের সকল সদস্যদের কে করোনা রুগীদের চিকিৎসা দেয়ার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।এছারা জরুরী অক্সিজেন সিলিন্ডার সেবার কার্যক্রমে ইউনিয়নের সকল সামাজিক সংগঠন যথাক্রমে শুভপুর সমাজ কল্যাণ সংঘ, জগন্নাথ সোনাপুর সমাজ কল্যাণ পরিষদ, চম্পক নগর ইউনাইটেড ক্লাব, South Ballavepur Career Club, পাঠকবাড়ী, নবজাগরণ সংসদ বল্লভপুর, মুসলিম পাড়া সমাজ কল্যাণ পরিষদ, সোনালী প্রজম্ম ক্লাব, স্বপ্ননীড় ক্লাব ও দক্ষিণ মন্দিয়া ব্লার্ড ডোনার্স ক্লাব, পূর্ব ঘোপাল একদা সংসদ ও ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাব এর প্রতিনিধি ও সহযোগিতায় এবং কিছু উদিয়মান তরুন এই উদ্দ্যোগের সাথে সম্পৃক্ত রয়েছে।যাদের সহযোগিতায় আজকের এই প্রোগ্রাম বাস্তবায়ন করা হয় তারা হলেন দক্ষিণ বল্লভপুর স্কুল এন্ড কলেজের সভাপতি বিশিষ্ঠ সমাজসেবক এবং ব্যাংক কর্মকর্তা মোয়াজ্জেম সিকদার মামুন, এলজিআরডি মন্ত্রনালয়ের মন্ত্রী তাজুল ইসলাম এমপি এর এপিএস জাহিদ হোসেন চৌধুরী রুমেল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী রতীশ চন্দ্র সেন,শুভপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মজনু,আকতার হোসেন ও ১৯৯০ ব্যাচ, ১৯৯৪ ব্যাচ, চঞ্চল চৌধুরী ও ১৯৯৭ ব্যাচ, ১৯৯৮ ব্যাচ, ১৯৯৯ ব্যাচ ও ২০০০ ব্যাচ, প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আহবায়ক কমিটির সদস্যবৃন্দ ও দেশে ও প্রবাসে সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ।অনুষ্ঠানে প্রতিষ্ঠানের মেধাবী কৃতি ছাত্র- ছাত্রী যারা মেডিক্যাল ও প্রবাসে উচ্চতর শিক্ষালাভে চান্স পেয়েছে তাদের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD