ফেনীর ছাগলনাইয়ায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে বিজিবি সদস্য ইমাম হোসাইন চৌধুরীর বিরুদ্ধে।২৬আগষ্ট বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় ছাগলনাইয়া পৌর শহরে এক সংবাদ সম্মেলনে নির্যাতিত স্ত্রী তার উপর বিজিবি স্বামীর নির্যাতনের বর্ণনা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য থেকে জানাযায়, ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের চম্পক নগর গ্রামের দেলোয়ার হোসাইন চৌধুরীর পুত্র বিজিবি’র সৈনিক ইমাম হোসাইন চৌধুরীর সঙ্গে চট্রগ্রাম জেলার জোরারগঞ্জ থানার মেহেদীনগর গ্রামের রবিউল হোসেনের কন্যার সাথে ২০২০ সালের ১৪অক্টোবর বিয়ে হয়। বিয়ের পর থেকেই ইমাম হোসাইন ও তার পরিবারের লোকজন বউ পছন্দ হয়নি, বউয়ের গায়ের রং কালো, এমন বউ এই ঘরের যোগ্য নয় এসব অভিযোগ তুলে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সামাজিকভাবে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের মাধ্যমে আপোষ মীমাংসা হয়েছে। পরবর্তীতে আবারও স্ত্রীকে শারীরিক নির্যাতন করে বিজিবি সৈনিক ইমাম হোসাইন ও তার পরিবারের সদস্যরা স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ সেলিমের কাছে গিয়ে জানায় এই বউ তারা রাখবেন না। ৩মাসের মধ্যে কাবিনের টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে বউকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু কাবিনের টাকা না দিয়ে বর্তমানে বিজিবির সৈনিক নানা তালবাহানা করছে এবং নির্যাতিত ওই স্ত্রীকে হুমকি ধামকি দিয়ে মানসিক নির্যাতন করছে।উক্ত বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিজিবি’র সৈনিক ইমাম হোসাইন তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলে আমি তাকে(স্ত্রীকে)একটি থাপ্পর দিয়েছি।
স্থানিয় ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ সেলিম স্ত্রীকে নির্যাতনের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিজিবি সদস্য ইমাম হোসাইন চৌধুরী শালিসের সিদ্ধান্ত অনুযায়ী দেনমোহরের ৫লক্ষ টাকা না দিয়ে নানা টালবাহানা করছে।
বিজ্ঞাপন
