1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কোনো অবহেলা পেলে প্রতিষ্ঠান বা সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি / দৈনিক প্রথম সময়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কোনো অবহেলা পেলে প্রতিষ্ঠান বা সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, কেবল প্রথম দিন নয়, স্কুল-কলেজ খোলা থাকা অবস্থায় প্রতিটি দিনই কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যদি অবহেলাজনিত স্বাস্থ্যবিধির ব্যত্যয় ঘটে, যদি কোনো শিক্ষক-কর্মকর্তা স্বাস্থ্যবিধি না মানেন, তাহলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (১২ সেপ্টেম্বর) সকালে স্কুল-কলেজ খোলার পর রাজধানীর আজিমপুর গার্লস স্কুল পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী। পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
মন্ত্রী জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ হচ্ছে কি না, তা দেখতে তিনি নিজেই আচমকা পরিদর্শনে বের হবেন। এ সময় যদি মাউশি ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার বিষয়টি পরিলক্ষিত হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের গাফিলতি থাকলে তারাও শাস্তির আওতায় আসবেন।
ডা. দীপু মনি বলেন, আমরা বলে দিয়েছি, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রতিদিন চেকলিস্ট পূরণ করে তথ্য পাঠাতে হবে। আমরাও কঠোরভাবে বিষয়টি মনিটরিং করব।
মন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যবিধি অনুসরণ নিয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। এখানে স্থানীয় জনপ্রতিনিধিসহ অভিভাবকদেরও ভূমিকা প্রয়োজন। যে কেউ কোথাও কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের অনিয়ম দেখলে আমাদের জানাবেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
মহামারি করোনাভাইরাসের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় এনে গত বছরের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়। এরপর দফায় দফায় ছুটি বাড়লে প্রায় ১৮ মাস বন্ধ ছিল সব শিক্ষাপ্রতিষ্ঠান।
এর মধ্যে, দেশে করোনাভাইরাসের সংক্রমণ কমে আসতে শুরু করলে ২ সেপ্টেম্বর জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ৫ সেপ্টেম্বর সচিবালয়ের মন্ত্রী পরিষদ সম্মেলন কক্ষে ডা. দীপু মনির সভাপতিত্বে আয়োজিত এক বৈঠকে আজ ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD