ফেনীর ছাগলনাইয়া উপজেলায় রাধানগর ইউনিয়নের জঙ্গলমিয়া বাজারে বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান চৌধুরী মার্কেটের শুভ উদ্বোধন করা হয়েছে। ২০ সেপ্টেম্বর সোমবার দুপুরে ছাগলনাইয়া- মুহুরীগঞ্জ সড়কের পাশে অবস্থিত জঙ্গলমিয়া বাজারে ফিতা কেটে ও মোনাজাতের মাধ্যমে নব-নির্মিত মার্কেটের শুভ উদ্বোধন করেন জঙ্গলমিয়া বাজার জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ইসমাঈল হোসেন।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যন্যের মাঝে উক্ত মসজিদের সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক জামশিদ আলম চৌধুরী, সহ-সভাপতি ও মার্কেটের সত্বাধিকারী বাবর আহমেদ চৌধুরী (বাবু),বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যাংক উদ্যোক্তা দ্বীন মোহাম্মদ মজুমদার মজনু, ব্যবসায়ী আবু ইউছুফসহ মসজিদ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য,মার্কেট পরিচালনা পর্ষদের সদস্য রাজু আহমেদ চৌধুরী, মাসুদ রানা চৌধুরী,আরমান হোসেন চৌধুরী, ওমর ফারুক চৌধুরী ও শরিফুল ইসলাম চৌধুরীসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উল্লেখ্য মনোরম ও প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা মার্কেটটিতে থাকছে মুদি,কনফেকশনারী,ফার্মেসি,লাইব্রেরী,সেলুন,রড-সিমেন্ট, হার্ডওয়্যার সামগ্রী ও হোটেল। মার্কেটের পরিচালক ও চৌধুরী এন্টারপ্রাইজের পরিচালক বাবর আহমেদ চৌধুরী (বাবু) জানান এখানে মাছ,গরু,মুরগী ও যাবতীয় মুদি সামগ্রীসহ সকল জিনিসপত্র সূলভ মূল্যে পাওয়া যাবে।