1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

জশনে জুলুছে ঈদ-এ মিল্লাদুন্নবী বাস্তবায়নে ফেনীতে গাউছিয়া কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

 

১২ ই রবিউল আউয়াল জশনে জুলুছে ঈদ-এ মিল্লাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে গাউছিয়া কমিটি ফেনী জেলা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় শহরের একাডেমি রোডে অবস্থিত জেলা গাউছিয়া কমিটির কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ্ব মোঃ আবুল কালাম পাটোয়ারীর সভাপতিত্বে ও জেলা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক মোঃ শহীদ উল্যাহ পাটোয়ারীর সঞ্চালনয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও ফেনী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি ফেনী জেলা শাখার সভাপতি ও পরশুরাম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা কাজী নুরুল আলম, কমিটির উপদেষ্টা ও লাঙ্গলকোটের পাটোয়ার ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুন্নবী রহমানী, উপদেষ্টা ও ফেনীর মেসার্স করিম টি হাউসের স্বত্ত্বাধিকারী নুরুল করিম মিলন, জেলা গাউছিয়া কমিটির সহ-সভাপতি ও ছাগলনাইয়া দাইয়াবিবি আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল ইসলাম জিহাদী, সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী মাওলানা আবু ইউসুফ ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাগলনাইয়া দারোগারহাট আবুল কাশেম সিনিয়র মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আলমগীর ফরায়েজি, কমিটির অর্থ সম্পাদক ফেনীর মেসার্স কালাম টি হাউসের স্বত্ত্বাধিকারী আবুল কালাম পাটোয়ারী, সদস্য ও ফুলগাজী আনন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন (বিএসসি, বিএড),সদস্য ও ছাগলনাইয়ার পূর্ব দেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার দেলোয়ার হোসেন বিএসসি, সদস্য ও ব্যবসায়ী মাষ্টার আলী আহমদ ও জনি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ঈদে মিল্লাদুন্নবীর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে এবিএম নিজাম উদ্দিন বলেন,ঈদ মানে খুশী, জশনে জুলুছ মানে বর্ণাঢ্য মিছিল৷ সুতরাং মিল্লাদুন্নবী সাঃ উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল তথা জশনে জুলুছে ঈদে মিল্লাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে আল্লাহর মহান নেয়ামত শোকরগুজার।

প্রথমবারের মতো রাষ্ট্রীয় ভাবে দিবসটি পালনের উদ্যোগ গ্রহণ করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

সভায় দোয়া ও মিলাদ পরিচালনা করেন আহালে সুন্নত ওয়াল জামাত বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি আলহাজ্ব বদিউজ্জামান মজুমদার হামদানী।

সভায় বক্তাগণ আসন্ন পবিত্র ঈদে মিল্লাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করার উদ্দেশ্য নানাবিধ গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD