1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে বাস বন্ধ, রিকশা-অটোরিকশা ভাড়া কয়েক গুণ বেশি, ভোগান্তিতে নগরবাসী/দৈনিক প্রথম সময়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : শনিবার, ৬ নভেম্বর, ২০২১

ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে বাস-ট্রাক মালিক ও শ্রমিক সংগঠনগুলোর ডাকা পরিবহন ধর্মঘটে রাজধানীর সড়কে ভোগান্তিতে পড়তে দেখা গেছে সাধারণ মানুষকে।

শনিবার সরকারি অফিস-আদালত বন্ধ থাকার কারণে স্বাভাবিক দিনের চেয়ে মানুষের চলাচল অনেকটাই কম ছিল। গণপরিবহন বন্ধ থাকার কারণে রাস্তায় যানজট নেই বললেই চলে। তারপরও স্বাভাবিক দিনের চাইতে বেশি ভাড়া হাঁকছেন সিএনজি অটোরিকশার চালকরা।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে পরিবহন ধর্মঘট। এ দুদিনই রাস্তায় গণরিবহন না থাকায় প্রাইভেটকার, বাইক, অটোরিকশা, রিকশার আধিক্য দেখা গেছে। তবে সুযোগ পেয়ে যাত্রীদের থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন অনেকে।

গণপরিবহন বন্ধের মধ্যে পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকেরাও পড়েছেন বিপদে। ডিজেলের দাম বাড়ানোর পর শুক্রবার বাস-ট্রাক ধর্মঘট শুরু হলেও লঞ্চ চলছিল। ফলে সড়কে নানা দুর্ভোগ মেনে নিয়েও লঞ্চে উঠতে পারছিলেন দক্ষিণাঞ্চলগামীরা। তবে শনিবার দুপুরে ধর্মঘটের ডাক দেয় লঞ্চ মালিক সমিতি। এরপরই বরিশালের সব রুটের লঞ্চ বন্ধ করে দেয়া হয়।

ডিজেলের দাম বৃদ্ধির পর ভাড়া বাড়ানোর দাবিতে সারা দেশে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছেন হাজারও যাত্রী। হঠাৎ লঞ্চ বন্ধের ঘোষণা জানা না থাকায় ঘাটে এসে ফিরে যেতে হচ্ছে তাদের।

মিরপুর থেকে কাওরান বাজার আসতে আশিকের খরচ হয়েছে ৪৫০ টাকা। তিনি জানান, এমনিতে এই দূরত্বে সিএনজি ভাড়া ২০০ থেকে আড়াই শ টাকা হলেও আজকে ৪৫০ টাকার নীচে কেউ আসতে রাজি হয়নি।

সকালে মেরুল বাড্ডা থেকে হাজিপাড়ায় এসেছিলেন শরিফুল গাজী। রিকশা ভাড়া দিয়েছেন দেড়শ টাকা। তিনি বলেন, “সিএনজি পাচ্ছিলাম না। যাও দু-একটা পাইছি, ভাড়া চাইল আড়াইশ টাকা। পরে রিকশায় আসলাম।”

তিনি বলেন, “রাস্তায় প্রচুর রিকসা। কিন্তু ভাড়া নিচ্ছে দ্বিগুণেরও বেশি। মেরুল বাড্ডা থেকে এইখানে (বেটার লাইফ হাসপাতাল) ভাড়া বড় জোর ৮০ টাকা।”

ইসকাটন থেকে উত্তরা যেতে অন্য সময় ৩০০ টাকা সিএনজি ভাড়া লাগলেও আজ ৪০০ টাকায়ও কেউ যেতে রাজি হয়নি বলে জানান তৌহিদ।

রাইড শেয়ারিং অ্যাপ উবার বা পাঠাওয়ের কয়েকজন চালকের সাথে কথা বলে জানা গেছে, গণপরিবহন বন্ধ থাকলেও এসব পরিবহনের ভাড়ার কোনো হেরফের হয়নি। তবে অ্যাপে না চালিয়ে যারা চুক্তিতে বাইকে যাত্রী পরিবহন করছেন, তারা বেশি ভাড়া চাইছেন বলে অভিযোগ রয়েছে।

পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিন রাস্তায় নেমে বেশি সমস্যায় পড়তে হয় পরীক্ষার্থীদের। নগর পরিবহনের বাস দ্বিতীয় দিনেরও রাস্তায় নামেনি।

ছুটির দিনে সরকারি অফিস বন্ধ থাকলেও বেসরকারি চাকরিজীবীদের বের হতে হয়েছে। সকালে রাজধানীর মোড়ে মোড়ে ছিল তাদের ভিড়।

বিআরটিসির কিছু বাস চলতে দেখা গেলেও ভিড়ে তাতে ওঠার উপায় ছিল না। এই সুযোগে ভাড়ায় চালিত মোটরসাইকেল, অটোরিকশা ও রিকশার ভাড়া কয়েক গুণ বাড়িয়ে দেন চালকরা।

বর্ধিত এ ভাড়ার ভুক্তভোগীদের একজন রাজধানীর বনশ্রীর বাসিন্দা আরিফুল ইসলাম। তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন।

রাস্তায় ভোগান্তির কথা চিন্তা করে পরীক্ষার দুই ঘণ্টা আগে বাসা থেকে রওনা হন আরিফুল। বনশ্রী থেকে হেঁটে হাতিরঝিল আসেন। প্রায় ৩০ মিনিট পর একটি বিআরটিসি বাস ধরে পল্টন যান।

পরে সেখান থেকে ১০০ টাকা রিকশা ভাড়া দিয়ে ঢাকা কলেজে পৌঁছান আরিফুল। অথচ স্বাভাবিক সময়ে ২০ টাকা ভাড়া দিয়ে ঢাকা কলেজে যাওয়া যেত। শুধু শুধু মানুষের এমন দুর্ভোগ করে লাভ কার, প্রশ্ন এ পরীক্ষার্থীর।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD