ফেনীর ছাগলনাইয়ায় মহামায়া ইউনিয়নের উত্তর সতর গ্রামে নোয়া আলী হাজী বাড়ীতে রাস্তার পাশে চলাচলের রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীর নির্মান করে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী নুর আহাম্মদ। লিখিত অভিযোগে জানা যায় ইউনিয়নের উত্তর সতর গ্রামের এস.এ ১৩৩ বিএস. ০৭ নং উত্তর সতর মৌজায় মোয়াজি ০৭ শতাংশ নাল এবং একই মৌজায় ৭০ নং খতিয়ানে ২২৬১ দাগে ১৮ শতক নাল সম্পত্তি নিয়ে নোয়া আলী হাজী বাড়ীর মৃত মনু মিয়ার ছেলে নুর মোহাম্মদ(৫৫) এর সাথে একই বাড়ীর মৃত কালা মিয়ার ছেলে সফি উল্যাহ(৬০),মৃত আজিজের রহমান এর ছেলে হাবিব উল্যাহ(৫০),আজিজের রহমানের স্ত্রী তাহেরের নেছা(৬০) ও হাবিব উল্যাহ্ এর স্ত্রী রুমা আক্তার(৩৫) এর সাথে দীর্ঘদিন জায়গা সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলছে।বাদি এবং বিবাদী একই বাড়ীর বাসিন্দা। ০৬ নভেম্বর দুপুর অনুমান ১২ টার দিকে বিবাদীরা বাদির বাড়ীঘরে চলাচলের পথে ভোগ দখলীয় জায়গায় জোরপূর্বক জবর দখল করে তফসিলভুক্ত জায়গায় ইট,বালি,সিমেন্ট এনে স্তুুফ করে রাখে এবং সীমানা প্রাচীর (সাইড ওয়াল) নির্মান কাজ শুরু করে।এসময় বাদী বাধা দিতে গেলে বিবাদীরা দেশীয় অস্ত্র দিয়ে মারধর করার চেষ্টা চালায়।এবং প্রকাশ্যে হুমকি দেয় যে, যেভাবেই হোক সীমানা প্রাচীর নির্মান করে জায়গাটি দখল করে নেবই।তাদেরকে পুনরায় কাজে বাধা দিতে গেলে বাদীসহ তার পরিবারের সকলকে খুন করে লাশ গুম করে ফলবে বলে হুমকি দেয়।উক্ত বিষয়টি নিয়ে বাদি এবং বিবাদিকে নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একধীকবার সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করতে চায়। উক্ত সালিশে বিবাদিরা তা মেনে নয়নি বরং বিবাদি পক্ষ বাদি পক্ষের কাছে ৫ লক্ষ টাকা দাবি করে। যার কারনে বাদি পক্ষ আইনের সরনাপন্ন হয়।বিবাদিরা জানায় রাস্তার জায়গাটি তাদের তাই তারা রাস্তার পাশে সীমানা প্রাচীর নির্মান করছে।উক্ত ঘটনায় সেখানে চরম অতংক বিরাজ করছে এবং সহিংস ঘটনার সম্ভাবনা রয়েছে।