1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

পরিবহন ধর্মঘট সমর্থনের পর যে কারণে ‘সরকারি নাটক’ বললেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুর

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় শ্রমিক মালিকদের পরিবহন ধর্মঘটে প্রথমে সমর্থন জানালেও পরে একে ‘সরকারি ধর্মঘট’ বলে উল্লেখ করেছেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

তিনি বলেছেন, ‘সরকার তেলের দাম বাড়িয়ে মালিক-শ্রমিকদের দিয়ে পরিবহন ধর্মঘটের নামে নাটক করিয়েছে।’

জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গণঅধিকার পরিষদ আয়োজিত মানববন্ধনে নুর এই মন্তব্য করেন।

আগে সমর্থন পরে কেন সরকারি নাটক, এ বিষয়ে নিজের বক্তব্যের যুক্তি দিয়ে নুর বলেন, ‘জনগণ রাস্তায় নামবে বলে আগেই পরিবহন বন্ধ করে দিয়েছে। আমরা আগেই বলেছিলাম, তেলের দাম কমানোর আন্দোলনকে আমরা স্বাগত জানাই, তবে ভাড়া বৃদ্ধির আন্দোলনকে স্বাগত জানাতে পারছি না। এর আগেও আমরা দেখেছি অন্যান্য দলের সমাবেশ থাকলে পরিবহন অটোম্যাটিক্যালি বন্ধ হয়ে যায়।

বিভিন্ন সংগঠন ও সরকার সবকিছু এক রকম। সরকার মালিক-শ্রমিকদের দিয়ে ধর্মঘটের নামে নাটক করেছে। জ্বালানির দাম বেড়েছে ২৩ শতাংশ আর ভাড়া বাড়িয়েছে ২৭ শতাংশ।

৩ দিন আগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নুর বলেন, ‘পরিবহন শ্রমিকদের মালিকপক্ষের একটি কর্মসূচি চলছে, যেটি যথার্থ। হঠাৎ করে কোনো ধরনের বিজ্ঞপ্তি ছাড়া একবারে ১৫ টাকা ডিজেল, কেরোসিনের দাম বাড়িয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, ‘এমনিতেই দীর্ঘদিন ধরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে জনজীবনে বিপর্যয় ঘটেছে। জাতীয় স্মৃতিসৌধ থেকে আমরা সরকারের প্রতি আহ্বান জানাব। তেলের দাম যে বৃদ্ধি করা হয়েছে এটি প্রত্যাহার করতে হবে।’

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ঘটনায় ভাড়া সমন্বয়ের দাবিতে শুক্রবার থেকে দিন ধরে বাস বন্ধ রাখে পরিবহন মালিক সমিতি। এতে সারা দেশে তীব্র ভোগান্তির মধ্যে পড়ে মানুষ। এমন বাস্তবতায় রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত বাস ভাড়া বাড়ানোর বিষয়ে বিআরটিএর সঙ্গে বৈঠক করে সড়ক পরিবহন মালিক সমিতি। বৈঠক শেষে সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বাস চালুর আহ্বান জানান।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারপ্রতি ১ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হবে ১ টাকা ৮০ পয়সা। আর মহানগরে বড় বাসের ক্ষেত্রে ১ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে হবে ২ টাকা ১৫ পয়সা। আর মিনিবাসে তা ১০ পয়সা কম হবে।

তেলের দাম বৃদ্ধির সমালোচনা করে নুর বলেন, ‘বিশ্ববাজারে যদি কোনো কিছুর দাম বাড়ে তবে সেটার দেশের বাজারে কিছু সামঞ্জস্য আছে। তাই বলে হঠাৎ করেই দুই-তিন টাকা নয়, একেবারে ১৫ টাকা ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়ে দিয়েছে। তারা যুক্তি হিসেবে বলেছে, হঠাৎ করেই বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে।

গত দেড় বছর বিশ্ববাজারে তেলের দাম শূন্যের কোটায় ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘এর আগেও বিশ্ববাজারে তেলের দাম কয়েকবার কমেছে, কিন্তু সরকার যে দাম বাড়িয়েছিল সেটি আর কমেনি। অনেক সমালোচনার পর ২০১৬ সালে ৩ টাকা কমিয়েছিল। সেই হিসাবে গত সাত বছরে সরকার ৪০ হাজার কোটি টাকা লাভ করেছে।’

তিনি বলেন, ‘বর্তমান দামে যদি সরকার লোকসান দেয়, তাদের লোকসান হবে প্রতিদিন ২০ কোটি টাকা; বছরে ৬ হাজার কোটি টাকা। গত ছয় বছরে যে লাভ করেছে সেই লাভ দিয়ে এই ক্ষতি পুষিয়ে নেওয়া যায় আগামী ৬ মাস।’

বাস ভাড়া কমানোর আহ্বান জানিয়ে নুর বলেন, ‘জ্বালানি তেলের বর্ধিত মূল্য কমাতে হবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD