1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

সাত প্রাণহানিতে শেষ হলো দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট/দৈনিক প্রথম সময়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

সাতজন নিহতের মধ্য দিয়ে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়।

সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর নরসিংদীর রায়পুরায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত তিনজনের প্রাণ গেছে। কুমিল্লার মেঘনা উপজেলায় দুটি ইউনিয়নে আলাদা সংঘর্ষে মারা গেছে দুজন।

কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছে। চট্টগ্রামের ফটিকছড়িতে নিহত হয়েছে একজন।

মাদারীপুরের কালকিনিতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের মধ্যে হাতবোমা বিস্ফোরণ, গোলাগুলি ও কেন্দ্র দখলের ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল ইউনিয়ন পরিষদের কয়েকটি কেন্দ্রে চেয়ারম্যান পদের নৌকা প্রতীকে ‘সিল মারা’ ব্যালটে ভোট নেওয়ার অভিযোগ উঠে।

নারায়ণগঞ্জে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগের রাতে একটি ভোট কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত হয়েছে।

সেই সঙ্গে ভোটকেন্দ্র দখলসহ নানা অনিয়মের অভিযোগও এসেছে।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন।

ভোটকেন্দ্র দখলসহ নানা অনিয়মের কারণে সাতটি কেন্দ্রে ভোট স্থগিতের খবর পাওয়া গেছে। তবে সার্বিক তথ্য এলে এমন কেন্দ্রের সংখ্যা বাড়তে পারে বলে ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

ভোটের সংঘাত নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইউপি ভোটে ‘একটু ঝগড়া ঝাঁটি’ হয়েই থাকে।

বৃহস্পতিবার ভোটের আগ পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। প্রার্থী নিখোঁজ হয়ে যাওয়া, প্রার্থিতা প্রত্যাহারের চাপে নিজ বাড়িতে বসেই কীটনাশক (বিষ) পান এবং গোলাগুলির যেন কোনো কমতি ছিল না এ নির্বাচনে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD