আসন্ন পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলার লক্ষ্য জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ )ছাগলনাইয়া উপজেলার যুগ্মসাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম ফেনী জেলার সাধারন সম্পাদক মোঃ ছলিম উল্লাহ ভূঁইয়া নিজস্ব তহবিল থেকে পৌর ও বিভিন্ন ইউনিয়ন জাসদ নেতৃবৃন্দের মাধ্যমে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। অদ্য ২৮ জুলাই মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিট এর সময় ছাগলনাইয়া সেন্টার পয়েন্ট নিজস্ব অফিসে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। বিতরন কালে উপস্থিত ছিলেন ০৬ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব হাবিবুর রহমান হাবিব, উপজেলা জাসদের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু ,সহ-সভাপতি মাহমুদা আক্তার ,সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ ভূঁইয়া রিপন ,অর্থ সম্পাদক আজিমুল হক ,দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া, পৌর জাসদ সভাপতি কাজী মিজানুর রহমান মিলন , পৌর অর্থ সম্পাদক জয়নাল আবেদীন মিয়াজী, মহামায়া ইউনিয়ন সভাপতি আব্দুল হান্নান ,ঘোপাল ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি যুগ্মসাধারণ সম্পাদক সাদ্দাম হুসাইন ,কর্মজীবী নারী নেত্রী আসমাউল হুসনা ।