1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

‘যদি খালেদা জিয়ার কিছু হয়ে যায়, আপনার (প্রধানমন্ত্রী) রেহাই নেই, শাস্তি আপনাকে পেতেই হবে।’- রিজভী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যথায় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘যদি খালেদা জিয়ার কিছু হয়ে যায়, আপনার (প্রধানমন্ত্রী) রেহাই নেই, শাস্তি আপনাকে পেতেই হবে।’

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মানববন্ধনে রিজভী এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, ‘সারা পৃথিবীতে মানবাধিকার লঙ্ঘনের নিকৃষ্ট দৃষ্টান্ত হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার।’

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘আজকে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। আজকে শুধু বিএনপি নয়, বিভিন্ন অধিকার গ্রুপ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল অনুরোধ করেছে, তারা সরকারের মন্ত্রীদের সঙ্গে দেখা করেছে।’

‘কিন্তু সবকিছুকে অগ্রাহ্য করে পরশুদিন দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য যদি শোনেন, মনে হবে আমরা একটা জমিদারের অধীনে বসবাস করছি। প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে মনে হয়েছে, তিনি বাংলাদেশ রাষ্ট্রের কেউ নন, তিনি বাংলাদেশের জমিদার’ যোগ করেন তিনি।

রিজভী বলেন, ‘কারও চিকিৎসা করার অধিকার আছে, না আছে- সেটা শেখ হাসিনার ইচ্ছার ওপর নির্ভর করে। তার (প্রধানমন্ত্রী) বক্তব্যে মনে হচ্ছে তিনি অনুকম্পা করছেন।’

‘আরে আপনি যে সাজা দিয়েছেন, এটা তো আপনার সাজা। এটা তো আইনি প্রক্রিয়ায় সঠিক আদালতের নিরপেক্ষ বিচার নয়। আপনার বিচারক, আপনার ইচ্ছায়, আপনার নির্দেশে খালেদা জিয়াকে সাজা দিয়েছে। যে দুর্নীতির সঙ্গে খালেদা জিয়ার কোনো ধরনের সম্পর্ক নেই, সেই মামলায় আপনি সাজা দিয়েছেন। এটা তো প্রতিহিংসার বিচার’ অভিযোগ করেন তিনি।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মনজরুল ইসলাম মনজুর পরিচালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন শ্রমিক দলের সহসভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD