1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বগুড়ার শেরপুরে মাদ্রাসা শিক্ষকের কবিরাজী চিকিৎসার আড়ালে প্রতারণা

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশ : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

শিক্ষার আলো এখন প্রতিটি গ্রামগঞ্জে গেলেও অনেক পরিবার শিক্ষার আলোয় নিজেকে তৈরী করতে পারেনি। তাইতো এসব পরিবারের সদস্যরা অনেকটা সহজ সরল হয়ে থাকেন। সে কারণেই এ ধরণের জনগোষ্ঠিকে খুব সহজেই প্রতারণতার ফাঁদে ফেলতে পারে প্রতারক চক্র। সমাজে সুফি রূপধারী এসব প্রতারক শ্রেণীর লোকজনের খপ্পরে পড়ে সর্বস্ব হারাতে হচ্ছে অনেক কে। এমনই এক প্রতারক কবিরাজের খপ্পরে সর্বস্ব হারানোর ঘটনায় কবিরাজ আব্দুল হান্নানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বগুড়ার শেরপুর থানায়। কবিরাজ আব্দুল হান্নান উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামের মৃত এজাব উদ্দিনে ছেলে ও শুভগাছা দাখিল মাদ্রাসার সহকারি মৌলভী শিক্ষক।

১৭ ডিসেম্বর শুক্রবার রাতে এ অভিযোগটি দায়ের করেছে ছকিনা বেগম নামের এক ভূক্তভোগী। তিনি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ভানুডাঙ্গা গ্রামের মোঃ জুরান শেখের স্ত্রী।

ছকিনা বেগম প্রায় ৩মাস আগে তার অসুস্থ মেয়েকে কবিরাজি চিকিৎসার জন্য বগুড়ার শেরপুর উপজেলার শুভগাছা গ্রামের আব্দুল হান্নান কবিরাজের কাছে নিয়ে আসে। কবিরাজ আব্দুল হান্নান ওই মা ও মেয়ের কাছে সবকিছু শুনে এবং দেখে বিমুগ্ধ হয়ে চিকিৎসা না করেই মেয়েটির ছবি মোবাইল ক্যামেরায় ধারণ করে নেয়। এসময় ছবি উঠানোর কারণ জানতে চাইলে ওই কবিরাজ তার মেয়েটি সুন্দরী হওয়ায় তাকে বিয়ের বন্দোবস্ত করে দেয়ার কথা বলে এবং ‘মেয়েকে বিয়ে দিলেই সকল সমস্যা সমাধান হবে’ বলে করিবাজি চিকিৎসার ধ্যান মতে উল্লেখ করেন।

এরপর থেকেই কবিরাজ আব্দুল হান্নানের প্রতারণার ফাঁদের কার্যকর শুরু করেন প্রতারক ঐ কবিরাজ। পাশ্ববর্তী বেড়ের বাড়ী গ্রামের ময়নুল ইসলাম নামের এক প্রতারককে ডেকে এনে চিকিৎসা নিতে আসা ছকিনাসহ অন্যান্যদের সাথে পরিচয় করে দেয়। এর ফলশ্রুতিতে কবিরাজের কথামতো ময়নুল ইসলাম কৌশলে তাদেরকে উপজেলার মহিপুর গ্রামের মোঃ আফসার আলীর ছেলে সাগর(২৪) কে বর সাজিয়ে ভূক্তভোগী ছকিনা বেগমকে দেখায় এবং তার সাথে মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেয়ার কথা পাকাপোক্ত করেন। এরপর ময়নুল ইসলাম ভূয়া বর দিয়ে বিয়ে দেয়ার নামে প্রতারণার পূর্বে ছকিনা বেগমের কাছ থেকে আসবাবপত্র ক্রমের জন্য ৬০ হাজার টাকা গ্রহন করে । এরপর প্রতারক ময়নুল ছকিনার নিজবাড়ী ভানুডাঙ্গায় গিয়ে মেয়েকে গহনা দেওয়ার সোনা সে সরবরাহ করবে জানায় এবং আসল স্বর্ণের টুকরো দেখিয়ে বিশ্বাস্ততা অর্জন করে। এর এক পর্যায়ে ময়নুল একটি পিতলের তৈরী পুতুল দিয়ে ২ লাখ টাকা চেয়ে বসেন। বিষয়টি ছকিনা বেগম কবিরাজ আব্দুল হান্নানকে জানালে তিনিও পুতুলটি সোনার বলে দাবী করেন। এর প্রেক্ষিতে তিনি তাদের গরু-ছাগল বিক্রি করে প্রতারকচক্রদের হাতে নগদ ২লাখ টাকা প্রদান করে এবং পুতুলটি নিয়ে স্বর্ণের গহনা বানাতে জুয়েলারী দোকানে যায় এবং সেখান থেকে পুতুলটি স্বর্ণের নয় বলে প্রমানিত হয়। এর প্রেক্ষিতে ছকিনা বেগম প্রতারক ময়নুল হোসেনের বাড়ী এসে তাকে বললে, সে তৎক্ষনাৎ পুতুলটি ফেরত নিয়ে আগামী অগ্রহায়ন মাসে সমূদ্বয় টাকা ফেরত দিবে মর্মে প্রতিশ্রুতি দেয়।

সে মোতাবেক শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে প্রতারক ময়নুল হোসেন ও কবিরাজ আব্দুল হান্নানের কাছে টাকা চাইতে গেলে তারা অকথ্য ভাষায় গালিগালাজসহ খুন-জখমের হুমকী দেয় ভূক্তভোগীসহ তার পরিবারকে। এ ঘটনায় ১৭ ডিসেম্বর শুক্রবার ছকিনা বেগম বাদী হয়ে ওই প্রতারক কবিরাজসহ ৩জন বিবাদী করে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে ভূক্তভোগী ছকিনা বেগম বলেন, এসেছিলাম মেয়েকে কবিরাজী চিকিৎসার জন্য, কিন্তু প্রতারক কবিরাজ হান্নানের চিকিৎসা নামক প্রতারনার শিকার হয়ে আমার সর্বস্ব খুইয়ে নিঃস্ব হয়ে গেছি।

অভিযোগটি অস্বীকার করে কবিরাজ আব্দুল হান্নান বলেন, ভূক্তভোগী যে অভিযোগ এনেছে, তা আদৌ সত্য নয়। এটা গ্রামের কিছু লোকের ষড়যন্ত্র।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তসাপেক্ষে আইনী ব্যবস্থা করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD