1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

আগামী বছরের মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক ক্লাস: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
আগামী বছরের মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক ক্লাস চলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, জানুয়ারি মাস থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও আগের মতো আংশিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান করানো হবে। আগামী মার্চ মাস পর্যন্ত এটি বহাল থাকবে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর মাতুয়াইল মৌসুমী প্রিন্টিং প্রেস পরিদর্শনের পর শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ওমিক্রন নিয়ন্ত্রণে থাকলে মার্চ মাসের পর স্বাভাবিক শ্রেণি পাঠদান শুরু করা হবে। এর আগ, পর্যন্ত বর্তমান নিয়মে ধাপে ধাপে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হবে। মার্চের আগ পর্যন্ত আমরা বিষয়টি মনিটরিং করবে।
 দীপু মনি বলেন, আগামী বছর থেকে প্রথম থেকে ষষ্ঠ শ্রেণিতে পাইলটিং কার্যক্রম হিসেবে নতুন কারিকুলাম শুরু করা হবে। এজন্য সারাদেশের ১০০টি স্কুলে এ কার্যক্রম শুরুর সিদ্ধান্ত থাকলেও সেটি কমিয়ে ৬০টি স্কুল নির্বাচন করা হয়েছে। ওই প্রতিষ্ঠানগুলোতে নতুন কারিকুলাম পড়ানো হবে।
 তিনি বলেন, সব শিক্ষার্থী ভর্তি না হওয়া পর্যন্ত নতুন কারিকুলাম পড়ানো সম্ভব নয়। এ কারণে আগামী ফেব্রুয়ারি থেকে তাদের শিক্ষাবর্ষ শুরু করা হবে। নতুন কারিকুলামে বাংলাদেশের আর্থ-সামাজিক ও ভৌগোলিক সব বিষয় যুক্ত করা হয়েছে।
 কালো তালিকাভুক্ত মুদ্রণ মালিকদের টেন্ডারে অংশ নেওয়ার অভিযোগ প্রসঙ্গে দীপু মনি বলেন, ‘আমরা চাই, বইয়ের মান ঠিক থাক। সরকার অনেক অর্থ ব্যয় করে বই করছে। বিনামূল্যের বই মানে কম মানের নয়। সেখানে যদি কেউ মান খারাপ দেয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। অনেক প্রতিষ্ঠান প্রতারণার আশ্রয় নেয়; আমরা যদি জানতে পারি, এটি আসলেই সেই প্রতিষ্ঠান অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’
অনেক প্রতিষ্ঠান নাম পাল্টে টেন্ডারে অংশ নেয় এমন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘কোনো প্রতিষ্ঠান যদি নামই পাল্টে নতুন প্রেস করে, সে ক্ষেত্রে কীভাবে চিহ্নিত করবো, আইনগত দিক থেকে কীভাবে ঠেকাবো? প্রতারণা হিসেবে কিছু করার বিষয়ে আমরা কথা বলে দেখতে পারি। জনশক্তি রফতানির ক্ষেত্রে অন্যয় করলে লাইসেন্স বাতিল করা হয়। ওখানে কিছু আইন আছে, সেগুলো ব্যবহার করা যায়। আমাদের এখানে মান খারাপ করলে জরিমানা হয়। যদি প্রতারণা বাড়ে আরও কিছু করা যায় কিনা দেখতে হবে।’
পাঠ্যবইয়ের ভুল সংশোধন করা হয়েছে কি না জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘ভুল সংশোধন করা হয়েছে। তবে এবারও যদি ভুল বের হয় তাহলে সংশোধন করা হবে।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD