1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

হবিগঞ্জের পুলিশ সুপার ও ওসিদের অপসারণ দাবি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
ফাইল ছবি

হবিগঞ্জে পুলিশ বিনা উস্কানিতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুলিশ সুপার ও অফিসার ইনচার্জদের (ওসি) অপসারণ দাবি করেছেন।

বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে তিনি দাবি জানান।

ওই ঘটনার প্রতিবাদে শুক্রবার সিলেট বিভাগের উপজেলাগুলোতে আর শনিবার সিলেট বিভাগের সব জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, হত্যা-দমনপীড়ন করে জনগণের দাবি ও আন্দোলন দমন করা যাবে না।

তিনি বলেন, সরকার পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন করছে। জনগণের প্রতি সরকারের কোনো আস্থা নেই।

এ সময় হবিগঞ্জের পুলিশ সুপার ও ওসিদের অপসারণ করে তাদের বিচার দাবি করেন বিএনপি মহাসচিব।

উল্লেখ্য, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে বুধবার দেশের পাঁচ বিভাগের পাঁচ জেলায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে বিএনপি।

তবে এর মধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষের কারণে হবিগঞ্জের সমাবেশ পণ্ড হয়ে যায়। ওই সংঘর্ষে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের কমপক্ষে অর্ধশত নেতাকর্মী আহত হন। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD