1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

পূর্ব শত্রুতার জের – ছাগলনাইয়ায় সন্ত্রাসী হামলায় আহত তিন ! থানায় অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় তিনজন আহত হয়েছে।আহতরা হলেন ছাগলনাইয়া পৌসভার মধ্যম মটুয়া পাটোয়ারী বাড়ীর আবুল কাশেমের ছেলে আরমান হোসেন শিবলু(২৬), আবু আহাম্মদের ছেলে মোঃ আদনান(২৬) ও ঘোপাল ইউনিয়নের দূর্গাপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ ইউনুছ(৩২)।উক্ত ঘটনায় এক নং বিবাদী আরমান হোসেন শিবলুর পিতা আবুল কাশেম বাদী হয়ে ১৪-১৫ জন হামলাকারীর নাম উল্লেখ করে ছাগলনাইয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।হামলাকারীরা হল শুভপুর ইউনিয়নের কৈয়ারা গ্রামের হায়েফ বলি বাড়ীর জুলকু মিয়ার ছেলে আবদুল লতিফ (বলী),তার ছেলে মোঃ গোলাম মোরতুজা (শাকিল), মোঃ শাহিন(৩০),ছয়ঘরিয়া গ্রামের আমির হোসেন পুলিশের বাড়ীর মৃত সুরুজ মিয়ার ছেলে মোঃ হানিফ মিয়া,উত্তর ছয়ঘরিয়া গ্রামের হক সাবের ছেলে আজিজুল হক (সজিব)(২৩), মৃত আবুল বাসার এর ছেলে ফারুক হোসেন (৩৩),তৌহিদ ড্রাইভারের ছেলে মোঃ রায়হান(২৬),উত্তর বল্লভপুর গ্রামের দেলোয়ার হোসেন দেলু মিয়ার ছেলে আরিফ হোসেন(৩০) এবং কৈয়ারা গ্রামের দেলোয়ার হোসেন (৩০) (পিতা-অজ্ঞাত)। অভিযোগের বিবরনে জানাযায় ০৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা অনুমান সাড়ে ০৭ টার দিকে দারোগা বাজারে সাহাব উদ্দীন মার্কেটে আরমান হোসেনের নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানে( ফার্নিচার) সে নিজেসহ মোঃ ইউনুছ,মোঃ আদনান, পাশের দোকানদার মোঃ জামশেদ টেইলর, মোঃ সোহেল হেঞ্জুমিয়া ও নুরুল হুদা দোকানে অবস্থান করছিল।এসময় সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে লাঠিসোটা, লোহার রড, দা,ছুরি,দামা,হকিস্টিক নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়।এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলায় আরমান হোসেনের হাতের দুই আঙ্গুল কেটে ও ভেঙ্গে মারাত্নক আঘাতপ্রাপ্ত হয় এবং দুইটি আঙ্গুল শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। মোঃ আদনান এর মাথায়,কপাল,হাত,পাসহ শরীরের বিভিন্ন স্থান কাটা যায়,মোঃ ইউনুছ এর ৪৫ হাজার টাকা মূল্যের নোকিয়া মোবাইল সেটটি সন্ত্রাসীরা ভেঙ্গে ফেলে। হামলার সময় তাদের সাথে থাকা প্রায় ৫ লাখ ৬৫ হাজার টাকা সন্ত্রাসীরা নিয়ে যায়।বাদি আবুল কাসেম আরো জানায় গত ০৪ জানুয়ারী ২২ খ্রি.আমার ছেলে আরমান হোসেনের উপর সন্ত্রাসী মোঃ হানিফগং অতর্কিত হামলা করলে আমি বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি এফআইআর মামলা দায়ের করি যাহা ছাগলনাইয়া থানায় জি.আর নং-০৩/২২ ইং হিসেবে বিজ্ঞ আদালতে চলমান রয়েছে।উক্ত ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার বিষয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান উক্ত ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে এবং আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD