1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ছাগলনাইয়ায় দুই ডাকাত দলের গোলাগুলিতে নিহত ১

ছাগলনাইয়া প্রতিনিধি
  • প্রকাশ : সোমবার, ৩ আগস্ট, ২০২০

ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন ৬ নং পাঠাননগর ইউনিয়নের গজারিয়া নামক স্থানে রোববার গভীর রাতে দুইদল ডাকাতের মধ্যে গোলাগুলির ঘটনায় আন্তজেলা ডাকাক দলের সক্রিয় সদস্য কামরুল প্রকাশ গুনাই কামরুল (৩৬) প্রতিপক্ষ ডাকাত দলের ছোঁড়া গুলিতে নিহত হয়েছে।

নিহত হওয়া ডাকাত সদস্য গুনাই কামরুল ছাগলনাইয়া থানাধীন পাঠাননগর ইউনিয়নস্থ পূর্ব হরিপুর গ্রামের মৃত মোঃহানিফ মিয়ার পুত্র।
ডাকাত সদস্য কামরুলের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় দায়েরকৃক চুরি, ডাকাতি, ছিনতাই ও অস্ত্রসহ ১৫ মামলা আদালতে বিচারাধীন ছিলো।
জানা যায়, ছাগলনাইয়া থানাধীন গজারিয়া এলাকায় দুইদল ডাকাতের মধ্যে গোলাগুলি চলছে এমন সংবাদ পেয়ে, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মেজবাহ্ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌঁছানোর পূর্বেই উভয় দলের ডাকাত সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করে চলেযায়। এই সময় পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাত সদস্য গুনাই কামরুলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে প্রেরণ করলে ওই সময়ে হাসপাতালে থাকা কর্তব্যরত চিকিৎসক কামরুলকে মৃত ঘোষনা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১ টি এলজি, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ২ রাউন্ড বিষ্ফোরিত কার্তুজের খোসা, ১ টি রাম দা, ১ টি কিরিচ ও ১ টি চাইনিজ কুড়াল উদ্ধার করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD