1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ওয়াইফাই সংযোগ দিচ্ছে সরকার

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : বুধবার, ২৩ মার্চ, ২০২২

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ওয়াইফাই সংযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সরকারি প্রাথমিক স্কুলগুলোতে ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট কানেকটিভিটি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার জন্য বরাদ্দকে সরকার ব্যয় মনে করে না, একে ভবিষ্যতের জন্য বিনিয়োগ মনে করে। কারণ, আজকের শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশকে সম্পদে ও সুনামে ভরিয়ে দেবে।

ওয়াইফাই দেওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক স্কুলগুলোয় ইন্টারনেট সেবা শিক্ষা খাতে নতুন দিগন্তের সূচনা করবে। এর মাধ্যমে ছাত্র-শিক্ষকের মধ্যে পাঠদান বিষয়ে যোগাযোগ বাড়বে। ছাত্রছাত্রীরা অনলাইনে ক্লাস করার সুযোগ পাবে। এ ছাড়া ইন্টারনেটের মাধ্যমে পাঠ্যবই ও অন্যান্য বই পড়ার সুযোগ সৃষ্টি হবে।

প্রতিমন্ত্রী বলেন, ইন্টারনেট সেবার মাধ্যমে ব্ল্যান্ডেড এডুকেশন ফরমেটিভ অ্যাসিস্ট্যান্স ইত্যাদি কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আমিনুল ইসলাম খান, গ্রামীণফোন লিমিটেডের প্রধান নির্বাহী ইয়াছির আজমান প্রমুখ।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের ৬৫ হাজার ৯৯টি প্রাথমিক বিদ্যালয়কে ওয়াইফাইয়ের আওতায় নেওয়া হবে। এর ফলে বিদ্যালয়ের শিক্ষকরা তাদের স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। প্রতিটি বিদ্যালয়ের সর্বোচ্চ ১০ জন শিক্ষককে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। ওয়াইফাই থেকে মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে শিক্ষকরা অনলাইনে শ্রেণি কার্যক্রম চালাতে পারবেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD