1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

অফিসে ঢুকে সাংবাদিক নুরউল্লাহ কায়সারকে হত্যার হুমকি সন্ত্রাসী মুন্নার

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : বুধবার, ১০ আগস্ট, ২০২২

 দৈনিক বনিক বার্তার ফেনী জেলা প্রতিনিধি ও ফেনী থেকে প্রকাশিত দৈনিক স্টার লাইন পত্রিকার বার্তা সম্পাদক নুর উল্লাহ কায়সারকে কর্মস্থলে ঢুকে হত্যা করে লাশ গুমের হুমকি দিয়েছে ফেনী সদর উপজেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের জেলা সভাপতি মফিজ উদ্দিন মুন্না। শুক্রবার সন্ধ্যায় ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কস্থ দৈনিক স্টার লাইন পত্রিকার প্রধান কার্যালয়ে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনাটি জানাজানি হলে সাংবাদিক সমাজ ও বিশিষ্ট নাগরিকদের পক্ষ হতে গভীর উদ্বেগ প্রকাশ করে দোষী ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবী জানানো হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক নুর উল্লাহ কায়সার বলেন, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে তিনি দৈনিক স্টার লাইন পত্রিকার প্রধান কার্যালয়ে পেশাগত দায়িত্বপালন করছিলেন। এসময় যুবলীগ নেতা মুন্না অফিসে এসে একটি নিউজ প্রকাশ করার অনুরোধ জানালে নুর উল্লাহ কায়সার তাকে বসতে বলেন। বসতে বলাতেই মুন্না হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে সে নুর উল্লাহ কায়সারকে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়ে অফিস থেকে বের হয়ে চলে যায়। যুবলীগ নেতা মুন্না প্রকাশ্যে এমন ভীতিপূর্ণ হুমকি দেয়ায় অফিসে কর্মরত স্টার লাইন পত্রিকার উপদেষ্টা সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন, সহযোগী সম্পাদক জসিম মাহমুদসহ উপস্থিত সবাই হতবাক হয়ে পড়ে। তাৎক্ষণিক নুর উল্লাহ কায়সার বিষয়টি স্টার লাইন গ্রুপ কর্তৃপক্ষকে অবহিত করে আইনের আশ্রয় নেন। এবিষয়ে সাংবাদিক নুর উল্লাহ কায়সার জীবনের নিরাপত্তা চেয়ে শনিবার রাতে ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করলে রবিবার রাতে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কে দায়িত্ব দেয়া হয়। এদিকে সাংবাদিক নুর উল্লাহ কায়সারের অফিসে ঢুকে হত্যার হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবী জানিয়েছে ফেনীর বিভিন্ন সাংবাদিক, পেশাজীবি ও স্বেচ্ছাসেবী সংগঠন। এ বিষয়ে ক্ষোভ ও দোষীদের শাস্তি দাবী করেছে ফেনী রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম, পরিবেশ ক্লাব ফেনী ও বালিগাঁও ইয়ূথ সোসাইটি। এছাড়াও ফেনীর বিশিষ্ট ব্যক্তিবর্গ সামাজিক যোগাযোগ মাধ্যমে দোষীকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবী জানিয়েছে। এ বিষয়ে মুক্তি যোদ্ধা সন্তান সংসদের নেতা আমিনুল ইসলাম হাজারী রুপক জানান, দীর্ঘদিন মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রম চলছেনা। এ সুযোগে কিছু ভুঁইফোড় সংগঠন সৃষ্টি হয়ে মানুষকে হয়রানি করছে। ফেনী সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফসার আপন জানান, বিষয়টি আমি জেনেছি। এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো নিজাম উদ্দিন জানান, সাংবাদিক নুর উল্লাহ কায়সারকে হত্যার হুমকি সংক্রান্ত বিষয়টি তদন্ত করা হচ্ছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD