পুলিশ সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব হবে। সকল ধরনের অপরাধ মুক্ত শেরপুর থানা গড়ার লক্ষ্যে আজকের এই আয়োজন। সাংবাদিকসহ সকলকে সঙ্গে নিয়ে শেরপুরকে অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে কাজ করে যাবো। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
কথাগুলো বলছিলেন নবাগত ওসি মোঃ আতাউর রহমান খন্দকার।
বগুড়ার শেরপুর থানায় নবাগত ওসি মোঃ আতাউর রহমান খন্দকার এর আয়োজনে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট ) বিকাল ৪ টার দিকে থানা চত্বরে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় নবাগত ওসি আতাউর রহমান খন্দকার এর সভাপতিত্বে এবং এসআই সালামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন,
পুলিশ পরিদর্শক (তদন্ত) সনাতন চন্দ্র সরকার, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি তাজুল ইসলাম সাধারণ সম্পাদক রবিন সরকার, শেরপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাহিদ আল মালেক, শেরপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাওন প্রমুখ।
এসময় বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টালের সংবাদকর্মীসহ শেরপুর থানার অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।