1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

রাষ্ট্রপতি আবদুল হামিদ সোমবার কিশোরগঞ্জে যাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : শনিবার, ২০ আগস্ট, ২০২২

চার দিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগামী সোমবার (২২ আগস্ট) তিনি কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন। রাষ্ট্রপতির সফরের এলাকার তালিকায় আছে হাওরের তিন উপজেলা মিঠামইন, অষ্টগ্রাম, ইটনা। রাষ্ট্রপতির প্রটোকল কর্মকর্তা নবীরুল ইসলাম সই করা সফরসূচি থেকে জানা যায়, ২২ আগস্ট বেলা আড়াইটায় তিনি বঙ্গভবন থেকে গাড়িবহরে তেজগাঁও হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা হবেন। সেখান থেকে বেলা তিনটার দিকে হেলিকপ্টারে করে কিশোরগঞ্জের মিঠামইনের উদ্দেশ্যে রওনা হবেন। পৌঁছানোর পর বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে তাকে মিঠামইন ডাকবাংলোয় গার্ড অফ অনার প্রদান করা হবে।

সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়াম ভবনে স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। মতবিনিময় সভা শেষে নিজ বাড়ি কামালপুরে যাবেন এবং সেখানে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন। পরদিন ২৩ আগস্ট বেলা ১১টার দিকে মিঠামইনে নির্মাণাধীন রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশন পরিদর্শন করবেন তিনি।

পরে বেলা ৩টার দিকে মিঠামইন থেকে সড়কপথে অষ্টগ্রাম উপজেলার উদ্দেশ্যে রওনা হবেন রাষ্ট্রপতি। বেলা ৪টার দিকে অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন তিনি।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অষ্টগ্রামে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়াম ভবনে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি।

মতবিনিময় সভা শেষে রাত ৯টার দিকে সড়কপথে মিঠামইনের উদ্দেশ্যে রওনা হবেন। কামালপুরে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন তিনি।

২৪ আগস্ট বেলা ১১টার দিকে মিঠামইন উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন। এরপর বেলা ৩টার দিকে নির্মাণাধীন মিঠামইন সেনানিবাস পরিদর্শন করবেন। বিকেল ৫টার দিকে সড়কপথে ইটনা উপজেলার উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইটনায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়াম ভবনে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি।

মতবিনিময় সভা শেষে রাত ৯টার দিকে সড়কপথে মিঠামইনের উদ্দেশ্যে রওনা হবেন। কামালপুরে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন তিনি। ২৫ আগস্ট বেলা পৌনে ৩টায় নিজ বাসভবনে গার্ড অফ অনার গ্রহণ করবেন তিনি। বেলা ৩টার দিকে বাসভবন থেকে মিঠামইন হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা হবেন। বেলা ৩টা ১০ মিনিটে সেখান থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন রাষ্ট্রপতি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD