1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

রাতে হাসপাতালে থাকবেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : রবিবার, ২৮ আগস্ট, ২০২২

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আরো কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। রবিবার (২৮ আগস্ট) রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে হাসপাতালের কেবিনেই থাকবেন বলে জানা গেছে।

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে করণীয় নির্ধারণে সোমবার মেডিকেল বোর্ড বসবে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

জানা যায়, রবিবার রাত ৮টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে খালেদা জিয়ার গাড়িবহর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় এবং সাড়ে ৮টার দিকে হাসপাতালে পৌঁছায়।

এ সময় খালেদা জিয়ার বাসভবনে উপস্থিত ছিলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, আমিনুল হক, সাইফুল আলম নীরব, যুবদল নেতা সুলতান সালাউদ্দীন টুকু, মামুন হাসান, এসএম জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুল কাদির ভূঁইয়া জুয়েলসহ নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

 

এর আগে দুপুরে ডা. জাহিদ দেশ রূপান্তরকে বলেন, ‘মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হবে।’

সবশেষ গত ২২ আগস্ট খালেদা জিয়াকে চেকআপের জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই রাতেই তাকে বাসায় নিয়ে আসা হয়।

এ সময় বিএনপি চেয়ারপারসনের হৃদ্‌যন্ত্রের কয়েকটি পরীক্ষা; যেমন ইকো, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম ও এক্স-রে করা হয়েছিল। সেগুলোর পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর মেডিকেল বোর্ড আরও কয়েকটি পরীক্ষার জন্য জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তির সুপারিশ করেন। তারই পরিপ্রেক্ষিতে সোমবার খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গেছে।

হাসপাতালটির বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নেবেন খালেদা জিয়া।

বিজ্ঞাপন

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD