1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

পরশুরামে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

মোঃ মহি উদ্দিন পরশুরাম (ফেনী)
  • প্রকাশ : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

“নির্ভুল জন্ম – মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব ” এ প্রতিপাদ্য বিষয় টি সামনে রেখে সারা দেশের ন্যায় পরশুরামে এ প্রথম জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। গত বৃহস্পতিবার ৬ অক্টোবর সকাল ১১ ঘটিকার সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কৃষি প্রশিক্ষণ সেন্টারে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

পরশুরাম উপজেলা আইসিটি কর্মকর্তা এমরান হোসেনের পরিচালনায় উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সৈয়দা শমসাদ বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, ১ নং মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু, পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার তামান্না আক্তার, উপজেলা জাসদ নেতা মোশাররফ হোসেন মশা,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন , বক্স মাহমুদ ইউনিয়ন পরিষদের সদস্য সচিব মোঃ আইয়ুব, চিথলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সচিব শামসুল আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সাখাওয়াত হোসেন, সমবায় কর্মকর্তা,তিনটি ইউনিয়ন পরিষদের সদস্যরা গ্রাম পুলিশ ইসলামি ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার ইকরামুল হক চৌধুরী, জাকির হোসেন চৌধুরী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক প্রেস ক্লাব এর সহসভাপতি সবীর আহমেদ ভুইঁয়া ফোরকান,সদস্য সচিব সাংবাদিক মোঃ মহি উদ্দিন প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সৈয়দা শমসাদ বেগম তার বক্তব্য বলেন শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার লক্ষ্য এ দিবস টি পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি আরও বলেন গতমাসে জন্ম ও মৃত্যু নিবন্ধনে ফেনী জেলায় ছয়টি উপজেলার মধ্যে পরশুরাম উপজেলা প্রথম স্থান অর্জন করেছে। এ সফতার মূল হলো ইউনিয়ন পরিষদের সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তারেরা। তাদের মধ্যে সমন্বয় থাকার কারণে এসফতলা অর্জন করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন না করলে শিশু কে টিকা দেওয়া যাবে না। আগে জন্ম নিবন্ধন পরে টিকা নিশ্চিত করতে হবে।
অতিথি বৃন্দ তাদের বক্তব্য বলেন জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে হলে ইউনিয়ন পরিষদে সাধারণ মানুষের নানান ভাবে হয়রানি বন্ধ করতে হবে এবং বেশি বেশি করে উৎসাহিত করতে হবে

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD