1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ৩ লাখ ৩৩ হাজার রিটার্ন দাখিল

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে আয়কর রিটার্ন দাখিল তিন লাখ ছাড়িয়েছে। সরকারি-বেসরকারি সংস্থার সেবা পেতে আয়কর বিবরণী দাখিল বাধ্যতামূলক করার ঘোষণায় এই সাড়া পাওয়া গেছে বলে মত বিশ্লেষকদের।
জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) তথ্য অনুসারে, তিন মাসে ৩ লাখ ৩৩ হাজার করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন। যেখানে একই সময়ে গত অর্থবছরে এক লাখ আয়কর রিটার্ন দাখিল করেছিল করদাতারা।
বিজ্ঞাপন

 

এনবিআর কর্মকর্তাদের ধারণা চলতি ২০২২-২৩ অর্থ বছরে রিটার্ন দাখিলের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে যেতে পারে। বর্তমানে নিবন্ধিত ই-টিআইএন সংখ্যা প্রায় ৭৯ লাখ।

 

এ বিষয় এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এনবিআর দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশল প্রণয়ন ও আইনি সংস্কারের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা বাড়াতে হিমশিম খাচ্ছে। করদাতা শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা ৭৬ লাখে পৌঁছালেও গত অর্থবছর পর্যন্ত রিটার্ন জমা হয় ২৪ লাখের মতো। এ বছর ৪০ ধরনের সেবায় রিটার্ন দাখিল শুধু বাধ্যতামূলকই নয়, আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ দেখানো বাধ্যতামূলক করা হয়। এর ফল আসতে শুরু করেছে।

 

 

সাধারণত কোনো ব্যক্তি-করদাতার আয় যদি বছরে ৩ লাখ টাকার বেশি হয় তাহলে তার আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। এছাড়া আরও অনেক কারণে ব্যক্তিকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হয়। চলতি অর্থবছর থেকে শুধু রিটার্ন দাখিল করলেই হবে না। সরকারি সেবা পেতে হলে রিটার্ন দাখিলের প্রমাণপত্রও দেখাতে হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD