1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বায়নাকৃত জমি ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভুগি সৌদী প্রবাসি সুকুমার চন্দ্র দাস

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নে কৈয়ারা গ্রামে বায়নাকৃত জমি ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভুগি সৌদী প্রবাসি সুকুমার চন্দ্র দাস।বিষয়টি সুরাহার জন্য থানায় এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবরেও অভিযোগ করেন ভুক্তভুগি পরিবার।বিবাদী বকুল বিহারী দাস এর সাথে মীমাংশা না হওয়ায় সর্বশেষ আজ ১১ অক্টোবর মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভুগী।থানা ও ইউনিয়ন পরিষদের অভিযোগপত্র এবং সংবাদ সম্মেলনে বাদী সুকুমার চন্দ্র দাস বলেন গত ২০২১ সালের ৪ ফেব্রুয়ারী শুভপুর ইউনিয়নের কৈয়ারা গ্রামের কৈয়ারা মৌজায় পরেশ চন্দ্র দাসের বাড়ীর সুরেন্দ্র কুমার দাসের ছেলে বকুল বিহারী দাস থেকে এস.এ ১৬০, বি.এস ৪৩, বি.এস ১৩৩৯ দাগে, ০৩ শতাংশ আন্দরে ০২ শতাংশ, বি.এস ১৩৪১ দাগে, ১৫ শতাংশ আন্দরে ০৫ শতাংশ, বি.এস ১৩৪০ দাগে সম্যক মোয়াজি ০৪ শতাংশ, সর্বমোট ১১শতাংশ জমি (বাড়ী ভিটা) সর্বসাকুল্যে ১৫ লাখ ৪০ হাজার টাকায় ক্রয় করে পাশের রায় মোহন দাসের বাড়ীর মৃত পূর্ণ চন্দ্র দাসের ছেলে সুকুমার চন্দ্র দাস। বায়না অনুযায়ী ১১ শতাংশ জমির নির্ধারিত মূল্য ১৫ লাখ ৪০ হাজার টাকার মাঝে ১২ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করে দেয়। এবং বিবাদী বাদ বাকি ২ লাখ ৯০ হাজার টাকা বায়নার তারিখ হতে ৬ মাসের মধ্যে কাগজপত্র শুদ্ধ করে রেজিস্ট্রী দেয়ার কথা থাকে।৬ মাস পার হয়ে যাওয়ার পর বাদী ক্রয়কৃত জমিটি রেজিস্ট্রী করে বুঝিয়ে দেয়ার জন্য বললে বিবাদী তাল বাহানা শুরু করে।এবং বিষয়টি নিয়ে বাদী- বিবাদী স্থানীয়ভাবে একাধীকবার শালিস বৈঠক বসলেও বিবাদী প্রতিটি বৈঠকে ১/২ মাসের মধ্যে জমি রেজিস্ট্রী করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েও আজো রেজিস্ট্রী দেয়নি।এদিকে বাদী সুকুমার দাসের স্ত্রী নুপূর রাণী দাস বিষয়টি মীমাংসার জন্য গত ১ আগস্ট ২২খ্রি.শুভপুর ইউনিয়ন পরিষদে আবেদন করলে বিবাদী বকুল বিহারী দাস আইনকে অশ্রদ্ধা জানিয়ে পর পর দুইবার স্থানীয় আদালতে হাজির হয়নি। ।সর্বশেষ ১০ অক্টোবর সোমবার সকাল ১০ টার দিকে বাদি সুকুমার চন্দ্র দাস বিবাদী বকুল বিহারী দাসের বসত ঘরের সামনে গিয়ে বায়নাকৃত ১১ শতাংশ জায়গা বুঝিয়ে দেয়ার জন্য অনুরোধ করলে বিবাদী পূর্বের ন্যায় গড়িমশি শুরু করে এবং এক পর্যায়ে উত্তেজিত হয়ে বাদীর সাথে উশৃঙ্খল আচরণ দেখায় এবং প্রকাশ্যে হুমকি দিতে থাকে কিছুতেই বায়নাকৃত জমি রেজিস্ট্রী দিবেনা এমনকি প্রদানকৃত ১২ লাখ ৫০ হাজার টাকাও ফেরৎ দিবেনা।এবং এই বিষয়ে কোথাও কোন অভিযোগ কিংবা মামলা করলে বাদীকে স্বপরিবারে খুন জখম করবে। বিবাদী বকুল বিহারী দাসের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বাদী পল্লী আদালতে যে মামলা করেছে সে মামলা আমি চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে গিয়েছি এখন আদালত যদি রায় দেয় সেটি আমি মেনে নেব। এবিষয়ে শুভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মজনু বলেন বাদী এই বিষয়ে মীমাংসার জন্য আমাদের পরিষদে অভিযোগ করলে আমরা উভয় পক্ষকে ডাকি বাদী আসলেও বিবাদী না এসে লোক মারফর সময় নিয়ে আদালতে আরেকটি মামলা করে।বিবাদীর মামলার পরিপ্রেক্ষিতে আদালত আমাদেরকে নথি পাঠানোর জন্য বললে আমরা নথি পাঠিয়ে দিয়েছি। তিনি আরো বলেন বিবাদী বকুল বিহারী দাস একজন খারাপ প্রকৃতির মানুষ তার বিরুদ্ধে এলাকা থেকে বহু অভিযোগ এসেছে। সে সমাজের কারো কথা মানেনা।সবার সাথে সে খারাপ আচরন করে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD