দেশের সর্বদক্ষিণের কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে একটি হ্যান্ড গ্রেনেড ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর ২টার পর টেকনাফ উপজেলা আদর্শ কমপ্লেক্স মাঠে
ক্যাপ্টেন ইসরাত জাহান এশার নেতৃত্বে পাঁচ সদস্যের বোম ডিসপোজাল টিম গ্রেনেডটি ধ্বংস করে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেডটি আজ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ধ্বংস করেছেন।এসময় থানা পুলিশের পরিদর্শক আবদুর রাজ্জাসসহ অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন’।
উল্লেখ্য, গত ১৯ অক্টোবর (বুধবার) রাত সাড়ে ৭টার দিকে টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়া কুয়েত মসজিদের পূর্ব পাশে একটি খোলা জায়গায় হ্যান্ড গ্রেনেডস্থলটি পাওয়ার পর ঘিরে রেখেছিল পুলিশ।