1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বগুড়া শেরপুরে ছাত্রকে পিটিয়ে হাত ভেঙ্গে দিল শিক্ষক 

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

বগুড়ার শেরপুরে ছাত্রকে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে শ্রেণি শিক্ষক। মঙ্গলবার (২৫ অক্টোবর ) উপজেলার গাড়িদহ ইউনিয়নের কালসিমাটি উচ্চ বিদ‍্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্র নাসিম ঐ স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী এবং বাংড়া উত্তর পাড়া গ্রামের সেনেটারী মিস্ত্রি আব্দুল খালেকের ছেলে।

এ ঘটনায় বুধবার (২৬ অক্টোবর ) বেলা ১১ টার দিকে সরেজমিনে পরিদর্শন করেন শেরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নজরুল ইসলাম । তিনি ঐ শ্রেণিকক্ষে প্রবেশ করে ভুক্তভোগী নাসিমের সহপাঠীদের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে প্রথমে ভয়ে ভীতস্ত হয়ে নিরব থাকে তারা। পরে শিক্ষা কর্মকর্তা এবং উপস্থিত গণমাধ্যমকর্মীরা তাদের অভয়ের আশ্বস্ত করলে তারা জানায়, ঘটনার দিন গণিত শিক্ষক হারুনুর রশিদ ওই সময় সপ্তম শ্রেণিতে জ‍্যামিতি ক্লাস নিচ্ছিলেন, এসময় নাসিমের জ‍্যামিতি পড়া না হওয়ায় শিক্ষক হারুনুর রশিদ তাকে বেঞ্চের উপর দুই কান ধরে নীল ডাউন দিয়ে রাখে। এমতাবস্থায় প্রায় ২০ মিনিট পর নীল ডাউন অবস্থায় নাসিম নিজের দুই কান ছেড়ে দিলে, শিক্ষক হারুনুর রশিদের দৃষ্টি গোচর হয় এবং রাগান্বিত হয়ে হাতে থাকা ডাস্টার দিয়ে এলোপাথাড়ি পিটানো শুরু করলে নাসিম অসুস্থ হয়ে পড়ে। অসুস্থবস্থায় তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে এক্সরে করার পর চিকিৎসক জানান, নাসিমের বাম হাতের কুনুইয়ে আঘাত পেয়ে ফ‍্যাকচার হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়াও ঐ শিক্ষক প্রায়ই ছাত্রদের মারধর করেন বলেও জানায় শিক্ষার্থীরা।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক হারুনুর রশিদ ছুটির আবেদন না দিয়েই স্কুলে অনুপস্থিত রয়েছে। মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে, প্রথমে শিক্ষক হারুনুর রশিদ ঘটনাটি অস্বীকার করে, পরে সাংবাদিকদের প্রশ্নের বেড়াজালে ঘটনাটি স্বিকার করেন তিনি।

অন‍্যদিকে ভুক্তভোগী ছাত্র নাসিম জানায়, আমি আমার বাড়িতে প্রাইভেট পড়ি, আর যেসব ছাত্র ঐ শিক্ষকের কাছে প্রাইভেট না পড়ে কেবল তাদেরকেই বেশী বেশী মারধর করে।

নাসিমের বাবা আব্দুল খালেক গণমাধ্যমকর্মীদের বলে, আমি সামান্য খেটে খাওয়া মানুষ। ছেলেটাকে নিয়ে আমার অনেক স্বপ্ন, কিন্তু আমার ছেলে এই ছোট বয়সেই যে আঘাত পেল তাতে আমার ছেলের পড়ালেখা হবে কি-না তা জানিনা। আপনাদের মাধ্যমে এর উপযুক্ত বিচার চাই।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ঘটনাটি আমি শুনেছি, কিন্তু কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে যথাযথ ব‍্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD