1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বগুড়া শেরপুরে খাদ্য বান্ধব কর্মসূচির ২৭৯ বস্তা চাল জব্দ! একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

বগুড়া শেরপুরে খাদ্য বান্ধব কর্মসূচির ১০টাকা কেজি দরের ২৭৯ বস্তা চাল উদ্ধার ও গোলাম মোস্তফা নামে একজনকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত গোলাম মোস্তফা উপজেলার খানপুর গ্রামের মৃত আতাহার আলী মুন্সির ছেলে। এঘটনায় গ্রেফতার গোলাম মোস্তফাসহ পাঁচজন নামীয় ও আরও কয়েকজনকে অজ্ঞাত করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (১) ধারার অপরাধে মামলা রেকর্ড করা হয়েছে।

অপর অভিযুক্তরা হলো, ঝাঁজর গ্রামের মৃত হায়দার আলীর ছেলে শাহজামাল স্বপন (৪৫) শালফা গ্রামের হযরত আলী কবিরাজের ছেলে নজরুল ইসলাম (৪২) মাগুড়ারতাইর গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে আব্দুর রহমান (৫০) ও চন্ডিজান গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আব্দুর গফুর ওরফে বাবু (৩৮) বলে জানাগেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত্রি পৌনে ২টায় উপজেলার খামারকান্দি ইউনিয়ের মাগুড়ারতাইর এলাকায় সড়কের উপর থেকে এই চালগুলো জব্দ করা হয়। চালের প্রতিটি বস্তার গায়ে লেখা আছে শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুদা হবে নিরুদ্দেশ, খাদ্য অধিদপ্তর নেট ওজন ৩০ কেজি।
জব্দ করা চাল শেরপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে।
জানা যায় ঐ চাল নসিমন গাড়িতে করে শেরপুর শহরে নিয়ে যাওয়া হচ্ছিল।
স্থানীয় লোকজন গভীর রাতে নসিমন গাড়িতে চালের বস্তা দেখতে পেয়ে ৯৯৯ ফোনের মাধ্যমে শেরপুর থানা পুলিশকে জানায়।
খবর পেয়ে এসআই (নিঃ) মোঃ শাহাদত হোসেন এএসআই (নিঃ) মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে চালগুলো জব্দ করে থানায় নিয়ে আসে। মামলা সূত্রে জানাগেছে, অভিযুক্তরা দীর্ঘদিন যাবৎ পরষ্পর যোগসাজসে সরকারের স্বল্প মূল‍্যের হত দরিদ্র খাদ্য বান্ধব রেশন কার্ডের চাউল হত দরিদ্রদের মাঝে বিতরণ না করে অন‍্যায়ভাবে চাউল মজুদ করে কালো বাজারের মাধ্যমে ক্রয় বিক্রয় করে আসছিল।
এই ঘটনায় পুলিশে গ্রেপ্তার হওয়া গোলাম মোস্তফা নিজেকে নির্দোষ বলে দাবী করেছে।
এ নিয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, এ ঘটনায় গতকাল শুক্রবার দুপুরে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা রেকর্ড করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে গোলাম মোস্তফাসহ পাঁচজনকে। গোলাম মোস্তফাকে গতকাল শুক্রবার বিকাল চারটায় আদালতের মাধ্যমে বগুড়ার কারাগারে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD