1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ইউএনওকে অপসারণের দাবীতে বগুড়ার শেরপুরে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন ও প্রতিবাদসভা

সনাতন সরকার শেরপুর(বগুড়া)প্রতিনিধি
  • প্রকাশ : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানাকে অপসারণের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সোমবার(১২ ডিসেম্বর) বেলা ১১টায় শেরপুর বাসস্ট্যান্ডস্থ (ঢাকা-বগুড়া মহাসড়ক) এলাকায় সম্মিলিত সাংবাদিক জোট শেরপুর, বগুড়ার আয়োজনের এ কর্মসুচী অনুষ্ঠিত হয়।

শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে, বক্তব্য রাখেন সাপ্তাহিক তথ্যমালার সম্পাদক সুজিত বসাক, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, প্রথম আলো’র প্রতিনিধি সবুজ চৌধুরী, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি তাজুল ইসলাম, সাধারন সম্পাদক রবিন সরকার, শেরপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হান্নান রোকন, যুগান্তর প্রতিনিধি জাহাঙ্গীর ইসলাম, বাংলা দর্পণ প্রতিনিধি সাকিল মাহমুদ, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি নাহিদ হাসান রবিন, জবাবদিহি প্রতিনিধি আরিফুজ্জান হীরা, আজকের পত্রিকা’র প্রতিনিধি রঞ্জন কুমার দে, আনন্দ টিভি’র প্রতিনিধি বাধন কর্মকার কৃষ্ণ, দৈনিক চাঁদনী বাজার প্রতিনিধি শুভ কুন্ড, বাংলাদেশ সমাচার প্রতিনিধি সনাতন সরকার, সাংবাদিক আসাদুজ্জামান আশা, সোলায়মান আলী বাবু প্রমুখ।
সাংবাদিক সৌরভ অধিকারী শুভ’র সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদসভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত হয়ে, অনতিবিলম্বে ওই উপজেলা নির্বাহী অফিসারকে অপসারণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানান। অন্যথায় আরো বিভিন্ন কর্মসূচীর দেয়া হবে মর্মে ঘোষণা দেয় শেরপুর সম্মিলিত সাংবাদিক জোটের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, শুক্রবার (০৯ ডিসেম্বর) বিকালে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের উচরং গ্রামে আবাদি জমির উপর বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ার নির্মাণকাজ নিয়ে অভিযোগের তদন্তকালে শতাধিক লোকজনের উপস্থিতিতে স্থানীয় সাংবাদিকদের সম্পর্কে বিরুপ মন্তব্য করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন বিরূপ মন্তব্যের প্রেক্ষিতে হতবাক হয় এবং ইউএনও’র এহেন মন্তব্যের প্রেক্ষিতে গণমাধ্যম পেশাকে হেয় প্রতিপন্নের চেষ্টা বলে প্রতিয়মান হওয়ায় ওই কর্মকর্তাকে অপসারণের দাবীতে একাত্মতা প্রকাশ করে স্থানীয় গনমাধ্যমকর্মীরা। এর ফলশ্রুতিতে উপজেলার সকল গনমাধ্যমকর্মীরা মিলে ‘সম্মিলিত সাংবাদিক জোট’ নামে সংগঠনের ব্যানারে এহেন কর্মসূচির আয়োজন করে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD