1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বগুড়া শেরপুরে মহাসড়ক থেকে ফিল্মিষ্টাইলে ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

বগুড়ার শেরপুরে মহাসড়কে আহসান হাবিব ( ৩৫ ) এক ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে মাইক্রোবাসে করে তুলে নিয়ে গিয়ে তার কাছ থেকে লুট করে নেওয়া হয়েছে টাকা ও স্বর্ণালংকার। এরপর তাকে মহাসড়কের গাজীপুর এলাকায় ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ঔ ব্যবসায়ী গতকাল বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে থানায় লিখিত অভিযোগ করেছেন।
ভূক্তভোগী ব্যবসায়ী উপজেলার সিমাবাড়ি ইউনিয়নের ধনকুন্ডি গ্রামের বাসিন্দা। চান্দাইকোনা বগুড়া বাজার এলাকায় তার একটি ছমিল ও কাঠের ব্যবসা অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার।
ক্ষতিগ্রস্ত ওই ব্যবসায়ী বলেন, গত বুধবার ব‍্যাবসা প্রতিষ্ঠান থেকে রাত সাড়ে সাতটায় মোটরসাইকেল যোগে মহাসড়ক দিয়ে শেরপুর শহরে যাচ্ছিলেন। এসময় ঘোগা সেতু পার হওয়ার পর পিছন দিক থেকে আসা সাদা রংয়ের একটি প্রাইভেট কার তার গতিরোধ করে। এ সময় প্রাইভেটকার থেকে তিনজন নেমে এসে তার দিকে দুজন তাক করে পিস্তল দেখায় ও অপরজন তার মোটরসাইকেল নিয়ন্ত্রণের নেয়। তাদের কাছে হ্যান্ডকাপ ছিল। এরপর তাকে প্রাইভেট কারে তুলে চোখ মুখ বেঁধে দেয়। প্রাইভেট কারে তোলার পর তাকে মারধর করা হয়েছে। তার কাছ থেকে একটি মুঠোফোন, নগদ চার হাজার টাকা, চার আনি ওজনের স্বর্ণের একটি আংটি ও ডাচ বাংলা ব্যাংকের একটি ক্রেডিট কার্ড কেড়ে নেয়। মহাসড়কে তাকে এই প্রতিরোধ করার সাথে জড়িত ছিল প্রাইভেট কারের চালকসহ পাঁচজন। সঙ্গবদ্ধ ডাকাত দল গাড়ির ভিতরে তাকে মারধর করে মোবাইলের বিকাশ নম্বর ও এটিএম কার্ডের পিন নম্বর জেনে নেয়।
ব্যবসায়ী আহসান হাবিব আরো বলেন, ওই পাঁচজনের মধ্যে দুজন রাসেল ও সজীব। ডাকাত দলের একজন ওই দুজনকে নাম ধরে ডাকতে শুনেছেন। এদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। এদের শরীরে র‍্যাবের পরিধিয় জ্যাকেট দেখা গেছে। তাদেরকে ঢাকা এলাকার ভাষায় কথা বলতে শোনা গেছে। ডাকাতদল তার মোবাইলে বিকাশ একাউন্ট থেকে ১৩ হাজার ৯০০ টাকা ও ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে কয়েক দফায় একলাখ ৮৫ হাজার টাকা তুলে নিয়েছে। এরপর ওই রাতের আনুমানিক সাড়ে ১২ টায় গাজীপুরের চান্দুরা ওভারব্রিজের পরে তাকে প্রাইভেটকার থেকে নামিয়ে দেয়। এ সময় তিনি দেখতে পান ডাকাত দলের একজন তার মোটরসাইকেল চালিয়ে নিয়ে আসছে। এখানে তাকে ছেড়ে দিয়ে মোটরসাইকেল ও তার মুঠোফোন সেট দিয়ে দেওয়া হয়। এরপর ওই রাতে তিনি মোটরসাইকেল যোগে বাড়ি চলে আসেন। এ ঘটনা নিয়ে তিনি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থানায় এসে লিখিত অভিযোগ করেছেন।
ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ীর বড় ভাই মো. কায়েস বলেন, তার এই ভাই চান্দাইকোনা বাজার এলাকায় ব্যবসায় কর্মকাণ্ড শেষে মাঝেমধ্যে শেরপুরে তাদের বাড়িতে মোটরসাইকেল যোগে যায়। বুধবার রাতে শেরপুর শহরে যাওয়ার পথে তার ভাই ডাকাত দলে কবলে পড়ে টাকা ও স্বর্ণালংকার হারিয়েছে।
এ নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, আহসান হাবিবের এই অভিযোগ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনার সাথে কারা জড়িত তা নিয়ে অনুসন্ধান শুরু করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD