1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বগুড়া শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবীতে স্মারকলিপি প্রদান

সনাতন সরকার শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশ : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

বগুড়ার শেরপুরের সাংবাদিকদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় শেরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা সুলতানার অপসারণ এবং অনিয়মের বিচারের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।

সোমবার দুপুর ১টায় শেরপুরের সম্মিলিত সাংবাদিক জোটের পক্ষ থেকে বগুড়ার জেলা প্রশাসকের নিকট এই স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় সম্মিলিত সাংবাদিক জোটের সমন্বয়ক কমিটির সদস্য মোঃ শফিকুল ইসলাম শফিক, সবুজ চৌধুরী, সুজিত কুমার বসাক, দিপক কুমার সরকার, মোঃ শফিকুল ইসলাম শরিফ, একেএম জাহাংগীর ইসলাম, মোঃ আব্দুল হান্নান রোকন, আসাদুজ্জামান আশা, রঞ্জন কুমার দে সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, শেরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা যোগদানের পর থেকেই সাংবাদিকদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ শুরু করেছেন। তিনি মূলত একটি স্বার্থান্বেষী মহলের সাথে আঁতাত করে ফসলি জমির মাটিকাটার কাজে মদদ দিচ্ছেন। গত বিজয় দিবস উপলক্ষে তার দপ্তরের নামে ব্যপক চাঁদাবাজি হলেও তিনি তা স্বীকার করেছেন কিন্তু কোন ব্যবস্থা নেননি। সম্প্রতি তার নিজস্ব তত্ত্বাবধানে চলমান আশ্রয়ন প্রকল্পের কাজে ব্যপক অনিয়মের খবর পত্রিকায় প্রকাশিত হয়েছে। এই অবস্থায় সাংবাদিকদের “স্বার্থান্বেষী” আখ্যা দেওয়া নির্বাহী কর্মকর্তার দৈন্যতার বহিঃপ্রকাশ মাত্র। তাই সম্মিলিত সাংবাদিক জোটের পক্ষ থেকে সানজিদা সুলতানাকে অপসারণের দাবি করা হয়।

স্মারকলিপি গ্রহণকালে বগুড়ার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম বলেন, “শেরপুরে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। অনিয়মের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। “

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD