1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

প্রতিষ্ঠার ৪৬ বছর পর বগুড়া শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার চালু

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

ক্ষুধা দারিদ্র্য অন্ন বস্ত্র শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত একটি সুখী সমৃদ্ধ দেশের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু একটি কুচক্রী মহল দেশ স্বাধীনের মাত্র সাড়ে তিন বছরের মাথায় শুধু তাকেই হত্যা করেনি, বাঙ্গালী জাতি স্বত্বাকে হত‍্যা করে বাঙ্গালী জাতিকে বিশ্ব দরবারে করেছে কলঙ্কিত । বহু ত‍্যাগ তিথিক্ষ‍্যা আর লড়াই সংগ্রামের পর বঙ্গবন্ধুর সুযোগ‍্য কন‍্য শেখ হাসিনা রাষ্ট্রিয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ এবং দেশের সাধারণ জনগণের ভাগ‍্য উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। যার উন্নয়নের ধারার অংশ বিশেষ আজকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার উদ্বোধন হতে যাচ্ছে।
বগুড়া শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর অপারেশন থিয়েটার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, শেরপুর ধুনট নির্বাচনী এলাকার মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।
বহু প্রতিক্ষার পর হাসপাতাল প্রতিষ্ঠার দীর্ঘ ৪৬ বছর পরে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে অপারেশন থিয়েটার রুমের প্রবেশ দ্বারের ফিতা কর্তনের মধ্যদিয়ে উদ্বোধন করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডাঃ হাছিবুর রহমান তালুকদার ডিডি এবং পিএইচসি, স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা, ডাঃ শফিউল আজম সিভিল সার্জন বগুড়া, সানজিদা সুলতানা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেরপুর, ডাঃ সামির হোসেন মিশু সভাপতি স্বাচিপ এবং ইউএইচ এন্ড এফসিও বগুড়া সদর, আমন্ত্রিত অতিথি ছিলেন, সজীব শাহরীন অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল, মোঃ সুলতান মাহমুদ সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগ, আতাউর রহমান খন্দকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেরপুর থানা প্রমূখ।
পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাজিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে ও বগুড়া জেলা এসআরএইচ আর অফিসার ডাঃ ঈশরাত আরা গণির সঞ্চালনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সন্মানিত অতিথি হিসাবে যুক্ত হয়েছিলেন, ডাঃ দেবেন্দ্র রঘুবানসি চিফ অফ হেলথ ইউএনএফপিএ বাংলাদেশ।
এরই মধ্যে গাড়িদহ ইউনিয়নের শেরপুর পৌরশহর লাগোয়া বৃন্দাবন পাড়া গ্রামের আনন্দ শর্মার প্রসূতি স্ত্রী স্বর্ণা শর্মার সিজারিয়ানের মাধ্যমে পুত্র সন্তান জন্মদান করেন এবং ডাঃ অনশুয়া রায়ের প্রথম সিজারের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে অপারেশন চালু হয়।
অনুসন্ধানে জানা গেছে, ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯৮৬ সাল পযর্ন্ত শুধুমাত্র বাগী ফোঁড়া এ জাতীয় ছোট অপারেশন হত। তারপর আর কোনো অপারেশন এই হাসপাতালে হয়না। এই অপারেশন থিয়েটার চালুর মধ্য দিয়ে অত্র এলাকার সাধারণ জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত হলো বলে আশাবাদ ব‍্যাক্ত করেছেন সুধী সমাজ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD