1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ছাগলনাইয়া মহামায়া বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন ফেনী জেলা প্রসাশক ওয়াহিদুজ্জামান/ দৈনিক প্রথম সময়।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : বুধবার, ১২ আগস্ট, ২০২০

 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশত বার্ষিকী উপলক্ষে সারাদেশে সরকার ঘোষিত এক কোটি চারা রোপন ঘোষনা অনুযায়ী ন্যায় ফেনী ছাগলনাইয়া মহামায়া ইউনিয়নে মাটিয়াগোধা সংলগ্ন মহামায়া খাল’র উপর বৃক্ষরোপন কর্মসূচী ২০২০ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১ টায় পানি সম্পদ মন্ত্রালয়ের অধীনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বৃক্ষরোপন করে, বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন ফেনী জেলা প্রসাশক মোঃ ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়’র সিনিয়র সহকারি সচিব মোঃ নাজমুল আহসান। এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের, সহকারি কমিশনার (ভুমি) হুমায়রা ইসলাম, জেলা ডিজিএম আইএমও এস.এম আবদুল মান্নান, জেলা পওর (পাউবি) বিভাগ’র নির্বাহী প্রকৌশলী মোঃ জহির উদ্দিন, মহামায়া ইউপি চেয়ারম্যান ও ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক গরীবশাহ্ হোসেন বাদশা চৌধুরী সহ আরো অনেকে। ‘সবুজ বৃক্ষ নির্মল পরিবেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা প্রজাতির ফলজ, বনজ, ঔষুধি গাছ সহ বিভিন্ন ধরনের সৌন্দর্যময় গাছের রোপন করা হয়।

 

বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রসাশক মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, গাছ লাগান, জীবন বাঁচান। ভারসাম্য রক্ষার্থে স্বপ্রনোদিত হয়ে গাছ লাগানোর আহবান জানান। জীবনটাকে সুন্দর ভাবে গড়তে হলে গাছ লাগানোর বিকল্প কিছুই নাই, গাছই মানবজাতির জীবন রক্ষার্থে অনেক সহায়ক হিসেবে কাজ করে থাকে। তিনি উপস্থিত সকলকে অন্তত পাঁচটি করে গাছ লাগানোর আহবান জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD