1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

শেরপুরে সাংবাদিকদের উপর হামলা সম্মিলিত সাংবাদিক জোটের নিন্দা জ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

বগুড়ার শেরপুরে সাংবাদিকদের উপর হামলা ও প্রাণ নাশের হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শেরপুর সম্মিলিত সাংবাদিক জোটের নেত্রবৃন্দ।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি ) সন্ধ্যা ৬টার দিকে শেরপুর উপজেলা প্রেসক্লাবে দৈনিক মানব জমিন পত্রিকার প্রতিনিধি ও শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সফিকুল ইসলাম সফিকের সভাপতিত্বে একটি আলোচনা সভা শেষে বিবৃতিতে এই নিন্দা জ্ঞাপন করেন। পাশাপাশি উক্ত ঘটনায় জড়িতদের সুষ্ঠ তদন্ত পূর্ব্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানেরও দাবি জানিয়েছেন তারা।
নেতৃবৃন্দ বলেন, গত (৩০ জানুয়ারি ) উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা এলাকায় ডিওআরবি ব‍্যবসায়ী শামীম ড্রাইভার পশু ও মাছের খাদ‍্যে মাটি বালি মিশ্রণ করছে।এমন সংবাদের ভিত্তিতে কয়েকজন গণমাধ্যমকর্মী সেখানে তথ‍্য সংগ্রহে যায় এবং পেশাগত দ্বায়িত্ব পালন করে ফিরে আসার পথিমধ‍্যে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে। সেই সাথে ভেজাল মেশানোর ভিডিও করা মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় ভেজাল কারবারি শামীম। আবার ওই সাংবাদিকদের যেখানেই পাবে সেখানেই হত্যার হুমকিও দেয়। নেত্রবৃন্দরা শঙ্কা প্রকাশ করে বলেন, জনগণের স্বার্থে কাজ করতে গেলে সাংবাদিকদের উপর হামলা ও নানারকম ভয়ভীতি প্রদর্শন করে সাংবাদিকদের লেখনী বন্ধ করে সমাজের দূর্নীতিবাজ, নৈরাজ্য সৃষ্টিকারী ও ভেজাল কারবারিরা তাদের নৈরাজ্য গড়ে তোলার পাঁয়তার করছে। তারা হুশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিকদের কলম সব সময় সত‍্যের জন্য অবিচল, কোনো কিছুতেই সেটাকে থামানো যাবেনা।
এসময় উপস্থিত ছিলেন, প্রথম আলো প্রতিনি সবুজ চৌধুরী, যুগান্তরের প্রতিনিধি জাহাঙ্গীর ইসলাম, সাপ্তাহিক তথ‍্যমালা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সুজিত বসাক, শেরপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি দিপক সরকার, সাধারণ সম্পাদক শরিফ, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি তাজুল ইসলাম, থানা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হান্নান রোকন, আজকের পত্রিকার পত্রিকার প্রতিনিধি রনজন কুমার দে, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি সনাতন সরকার, সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি ছোলায়মান আলী বাবুসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত সম্মিলিত সাংবাদিক জোটের সদস্যবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD