কৃত্তিম পদ্ধতিতে উন্নতমানের ষাঁড় ও গাভী জন্ম দিতে বগুড়ার শেরপুরে ‘বুল কাফ রিয়ারিং ইউনিট কাম মিনিল্যাব’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি ) বিকাল ৩টার দিকে শেরপুর গবাদিপশু ও দুগ্ধ উন্নয়ন খামারের অভ্যন্তরে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বুল কাফ রিয়ারিং ইউনিট কাম মিনিল্যাবের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল, ক্ষুদা দারিদ্র মুক্ত, অন্ন বস্ত্রে স্বনির্ভর একটি বাংলাদেশ গড়ার। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বতর্মান কৃষিবান্ধব সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যুগান্তকারী ঘোষণা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য প্রয়োজন মেধা ও বুদ্ধিবৃত্তিক জাতি। মেধা ও বুদ্ধিবৃত্তিক জাতি গঠনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় পুষ্টি উপাদন হলো আমিষ। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে গবাদিপশু উন্নয়ন এবং সাবলম্বী করতে এই বুল কাফ রিয়ারিং ইউনিট কাম মিনিল্যাব স্থাপন।
বাংলাদেশ মৎস্য ও প্রাণী সম্পদের মহাপরিচালক ডাঃ এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে ও শেরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রায়হান (পিএএ) এর সঞ্চালনায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব ডঃ নাহিদ রশিদ, অতিরিক্ত সচিব এটিএম মোস্তফা কামাল, কৃত্রিম প্রজনন প্রাণী সম্পদ সম্প্রসারণের পরিচালক আনন্দ কুমার অধিকার, ডাঃ শাহিনুর আলম পরিচালক বাংলাদেশ প্রাণী সম্পদ সম্প্রসারণ, ডাঃ নজরুল ইসলাম ঝন্টু রাজশাহী বিভাগীয় পরিচালক প্রাণী সম্পদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড গোলাম ফারুক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী প্রমূখ।
বক্তারা বলে, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় দেশে মাছ মাংস আর ডিমের কোনো আর কোনো ঘাটতি নেই। কোরবানির সময়েও আর ইন্ডিয়া থেকে গরু আমদানি করতে হয়না। প্রধান মন্ত্রীর ৪১ সালের যে ভিশন আছে সেই সময়ের মধ্যে দেশে দুধেরও ঘাটতি থাকবেনা।
এ সময় উপস্থিতি ছিলেন, উপজেলার বিভিন্ন পর্যায়ের খামারি, উদ্যোক্তা ও প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।