1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচনের দাবিতে বগুড়া শেরপুরে হিন্দু মহাজোটে মানববন্ধন

সনাতন সরকার, শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশ : শনিবার, ১১ মার্চ, ২০২৩

জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব‍্যবস্থা পূর্ণ প্রতিষ্ঠার দাবিতে বগুড়া শেরপুরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মার্চ) সকাল ১১টায় স্থানীয় বাসষ্ট‍্যান্ডে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট শেরপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবজীবনে বক্তারা বলেন, দেশ স্বাধীনের ৫২ বছর পরেও এদেশের হিন্দু সম্প্রদায় স্বাধীনতার স্বাদ পায়নি। বরং ক্রমান্বয়ে বেড়েই চলেছে হিন্দু নির্যাতন। যেকারণে এই বাংলাদেশে ৩৩% হিন্দু সম্প্রদায় থেকে আজ ৮% এর নিচে নেমে এসেছে। এই অবস্থা চলতে থাকলে খুব তাড়াতাড়ি বাংলাদেশ হিন্দু শূণ্য হয়ে পরবে বলে শঙ্কা প্রকাশ করেন। তারা আরও বলেন, জাতীয় সংসদে হিন্দুদের সুরক্ষায় কথা বলার কেউ না থাকায়, আমরা এই মানববন্ধনের মাধ্যমে ৫০টি সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব‍্যবস্থা পূর্ণ প্রতিষ্ঠা করার দাবী জানাচ্ছি।
উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক অশোক কুন্ডুর সভাপতিত্বে ও সদস্য সচিব জয়ন্ত চক্রবর্তীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক গোপাল বসাক, অনিমেষ রায়, প্রকাশ সরকার, অনন্ত সুত্রধর, সনাতন সরকার, এস নারায়ন মহন্ত, সদস্য সচিব নারায়ন দাস নান্নু, নিখিল সরকার, টুটুল কুন্ডু, লিটন সরকার, পৌর কমিটির আহ্বায়ক বিধান ঘোষ, সদস্য সচিব প্রতাপ সরকার, রিপন দত্ত, উপজেলা হিন্দু ছাত্র মহাজোটের সদস্য সচিব বন্ধন সরকার, যুগ্ম আহ্বায়ক সোহাগ, বিশালপুর ইউপি মহাজোটের আহ্বায়ক গনেশ কুমার, ভবানিপুর ইউপি আহ্বায়ক রাম কুমার দাস, খানপুর ইউপি সদস্য সচিব সুজিত কুমার সরকার প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার ১০ টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের হিন্দু মহাজোট, যুব মহাজোট, ছাত্র মহাজোট, মহিলা মহাজোটের নেতৃবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD