1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ঈদে ঘরমুখো মানুষ যাতে রাস্তায় কষ্ট না পায় তার সব ধরনের ব‍্যবস্থা নেয়া হয়েছ- ডিআইজি বাতেন

সনাতন সরকার, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহা পরিদর্শক আবদুল বাতেন বলেছেন, ঈদে ঘরমুখো মানুষ যাতে রাস্তায় কষ্ট না পায় এবং নিরাপদে বাড়ি ফিরতে পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। কোনো গাড়ি মহাসড়কে বিকল হলে তৎক্ষণাত রেকার দিয়ে সরিয়ে ফেলা হবে।
শনিবার (১৫ এপ্রিল ) বিকাল তিনটার দিকে মহাসড়ক পরিদর্শনের সময় ঢাকা- রংপুর মহাসড়কের বগুড়া শেরপুর উপজেলার ধুনট মোড়ে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী ১৭ তারিখ থেকে মহাসড়কে কোন ধরণের তিন চাকার যানবাহন চলা করতে পারবে না। এজন্য হাইওয়ে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, হাইওয়ে পুলিশ সুপার হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হেলেনা আকতার, শেরপুর- ধুনট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরিন, শেরপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার, শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জয়নাল আবেদীন, শেরপুর ট্রাফিক বিভাগের পরিদর্শক মো. ইয়াজদানী প্রমূখ। ডিআইজি আবদুল বাতেন উপস্থিত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, তিনি আজ শনিবার বঙ্গবন্ধু সেতু থেকে বগুড়ার সীমানার মহাসড়ক পর্যন্ত সরজমিনে ঘুরে দেখেছেন। যেখানে মহাসড়কের দুইটি লেন একত্র হয়েছে সেখানে যানজট সৃষ্টি হতে পারে। এ জন্য আগে থেকেই স্থানগুলি চিহ্নিত করে পূর্বপ্রস্ততি নেওয়া হয়েছে। এসময় মহাসড়কে ছিনতাই রোধে হাইওয়ে পুলিশের টহল বৃদ্ধি করা হবে।
তিনি বলেন, ঈদ উপলক্ষ্যে এই মহাসড়কে কমপক্ষে ৪০ লক্ষ মানুষ চলাচল করবে। এসময় যানবাহনের চাপও বেড়ে যাবে।
তিনি মহসাড়েকে চলাচল নিরাপদ করতে চালক ও যাত্রী উভয়কেই সতর্কতা অবলম্বন করার জন্য আহবান জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD