1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বগুড়ার শেরপুর মহাসড়কে কোচের ধাক্কায় নিষিদ্ধ থ্রি হুইলার ইজিবাইকের এক যাত্রী নিহত

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

বগুড়ার শেরপুরে মহাসড়কে চলাচলে নিষিদ্ধ যান থ্রি হুইলার গাড়ি দুর্ঘটনায় পড়ে একযাত্রী নিহতসহ তিনজন আহত হয়েছে। এই দুর্ঘটনায় ঢাকাগামী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
উপজেলার মির্জাপুর এলাকায় ঢাকা- বগুড়া মহাসড়কের শনিবার (২৯ এপ্রিল) বেলা পৌনে ২ টায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত হলেন ইজিবাইক গাড়ির যাত্রী আবদুল হাই (৫৫)। তাঁর বাড়ি উপজেলার মির্জাপুর ইউনিয়নের বীরগ্রামে। এই দুর্ঘটনায় অজ্ঞাতনামা ইজিবাইক গাড়ি চালক (৫০) ও উপজেলা তালতা গ্রামের সাদ্দাম হোসেন (১৮) আহত হয়েছে। চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বগুড়ার শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। তার পা ভেঙে গেছে। আহত যাত্রী সাদ্দাম হোসেন শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

শেরপুর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে এই দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় জানা গেছে। তবে উন্নত চিকিৎসার জন্য ইজিবাইক চালককে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করায় তার নাম ঠিকানা জানা যায়নি। জরুরি বিভাগের চিকিৎসক বলেন, দুর্ঘটনায় আবদুল হাইকে নিহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয়েছে। আর দুর্ঘটনায় ইজিবাইক গাড়ির চালকের নাম পরিচয় জানা যায়নি। তার উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন আহত যাত্রী সাদ্দাম হোসেন বলেন, ইজিবাইক গাড়ি যোগে তাঁরা মহাসড়কের উপর দিয়ে বাড়ি ফিরছিলেন। তাদের গাড়িটির যাত্রীবাহী বাসের ধাক্কা লাগে। এতে তিনিসহ ইজিবাইক গাড়ি চালক আহত হয়েছেন। আবদুল হাই নামে আরেকজন যাত্রী নিহত হয়েছে।

স্থানীয়রা বলেন, ঢাকাগামী নাবিল পরিবহন বাসটি যাওয়ার সময় মহাসড়কে চলাচলে নিষিদ্ধ যান বেপরোয়া ভাবে যাচ্ছিল, যার কারণে বাসটির সাথে ধাক্কা লাগে। এতে বাসটি ঘটনাস্থলে একটি গর্তে উল্টে যায় এবং ইজিবাইক গাড়িটির এই হতাহতের ঘটনা ঘটে। ইজিবাইক গাড়িটি রক্ষা করতে গিয়ে বাসটি মহাসড়কের পাশে গর্তে উল্টে যায় বলে জানান তারা । সম্প্রতি সময়ে শেরপুরের মহাসড়কের উপর দিয়ে বেপরোয়া ভাবে মহাসড়কে চলাচলের নিষিদ্ধ যান থ্রি হুইলার গাড়ি অবাধে চলাচল করছে। আজ দুর্ঘটনা কবলিত ওই ইজিবাইক গাড়িটি মহাসড়কের উপর দিয়ে রানিরহাট সড়কের দিকে যাচ্ছিল।

এই দুর্ঘটনা নিয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মাসুদ রানা বলেন, দুর্ঘটনায় কবলিত নাবিল পরিবহন বাসটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এই দুর্ঘটনা কোন গাড়ির সাথে ঘটেছে তা তিনি জানেননা। একই কথা বলেন শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জয়নাল আবেদীন সরকার। তিনি বলেন এই দুর্ঘটনা কোনো ইজিবাইক গাড়ির সাথে ঘটেছে কিনা তা তারা জানেন না। এই দুর্ঘটনায় কেউ নিহত ও আহত হয়েছে কিনা তাও তাঁদের জানা নেই।

তবে নাবিল পরিবহন বাসের চেকার শাহিন আলম বলেন, মহাসড়কের ওই স্থানে ইজিবাই গাড়িটি রক্ষা করতে গিয়ে তাদের বাসটি মহাসড়কের পাশে নির্মাণাধীন কাজের গর্তের মধ্যে উল্টে যায়। এতে তাদের বাসের কোনো যাত্রী গুরুতর আহত হয়নি।
শেরপুর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাদির হোসেন বলেন, এই দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD