1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

পরশুরামের ৪ নং বক্সমাহমুদ ইউপির নবনির্বাচিত সদস্যের শপথ গ্রহণ

পরশুরাম (ফেনী) প্রতিনিধ
  • প্রকাশ : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

ফেনীর পরশুরামে ৪ নং বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডে সদস্য পদে উপ-নির্বাচনে নির্বাচিত সদস্য মো: ইসমাইল মজুমদার( পিন্টু) শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ৩০ এপ্রিল) সকালে ১১ ঘটিকার সময় উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা শমসাদ বেগম নব-নির্বাচিত সদস্যকে পরশুরাম অফিসার্স ক্লাবের মিলনায়তনে এ শপথ বাক্য পাঠ করান।

উক্ত শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম, বক্স মাহমুদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর ভুঁইয়া, মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান ভুট্টু, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব ও সদস্য,উপজেলা বিভিন্ন দপ্তরের প্রশাসনের কর্মকর্তাগণ এব উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আহাদ সহ প্রমূখ।

নবনির্বাচিত জনপ্রতিনিধি মোঃ ইসমাঈল হোসেন মজুমদার( পিন্টু) কে পরশুরাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানান।

গত বছর ২১ অক্টোবর বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য মো. ইয়াছিন মজুমদারের মৃত্যুতে ওই পদটি শুন্য হয়। গত ১৬ মার্চ ইভিএমের মাধ্যমে সুষ্ঠু পরিবেশে প্রশাসনের কড়া নজর দারিতে অনুষ্ঠিত উপ নির্বাচনে মো: ইসমাইল হোসেন মজুমদার (পিন্টু) ৫৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD