1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বগুড়ার শেরপুরে সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক ছাত্র নিহত আহত দুই

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : শনিবার, ২৭ মে, ২০২৩

বগুড়ার শেরপুর-কাজিপুর আঞ্চলিক সড়কে মোটরসাইকেল আর বাইসাইকেল দুর্ঘটনায় একজন ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুই ছাত্র। গতকাল শুক্রবার দিবাগত রাত ৯ টায় উপজেলার শুভগাছা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল আরোহী নিহত ছাত্র এসএসসি পরীক্ষার্থী তানভীর (১৭) গতকাল শুক্রবার রাত ১১ টায় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে মৃত্যুর বরণ করে। নিহত তানভীর শাজাহানপুর উপজেলার বামুনিয়া বারআনজুল গ্রামের শামীমের ছেলে। আর আহতদের একজন হলো নিহতের বন্ধু একই উপজেলার বামুনীয়া খিয়ারপাড়া গ্রামের মাসুদ রানার ছেড়ে সানোয়ার হোসেন শাম্মী (১৭), অপরজন বাইসাইকেল চালক কিশোর হযরত আলী (১৫)। সে শেরপুর উপজেলার বেড়েরবাড়ি গ্রামের আবু মুসার ছেলে। দুর্ঘটনায় আহত এই দুইজনকে গুরুতর জখম অবস্থায় ওই রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
জানাগেছে, হযরত আলী ওই রাতে তার বাবার রাতের খাবার নিয়ে গিয়েছিল ওই আঞ্চলিক সড়কের শুবলি এলাকায়। বাবাকে খাবার দিয়ে বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে শেরপুরমুখী ওই মোটরসাইকেল আরোহী তার বাইসাইকেলে সজোড়ে ধাক্কা দেয়।
আহত সাম্মীর সম্পর্কে নানা মো. মানিক জানান, তানভীর ও সাম্মী দুই বন্ধু। তারা দুজনেই শাজাহানপুর আড়িয়া বাজারের উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। গতকাল শুক্রবার তারা শেরপুরের গজারিয়া এলাকায় বিনোদন স্পটে মোটরসাইকেল যোগে বেড়াতে গিয়েছিল। রাতের ওই সময় বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের সাথে বাইসাইকেলের ধাক্কা খেয়ে সড়কের উপরে উল্টে পড়ে। এতে গুরুতর জখম হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, এই দুর্ঘটনা সংবাদ পেয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানা পুলিশের হেফাজতে রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD