1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বগুড়া শেরপুর মহাসড়কে ট্রাকের চাপায় শিশুসহ তিন জন নিহত, আহত ৪ জন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

বগুড়ার শেরপুরে অজ্ঞাতনামা একটি ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশা গাড়ির তিনজন যাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৫জুন) বেলা সাড়ে তিনটায় শহরের হাজিপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের মডেল মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত দুইজন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনায় নিহত যাত্রীদের একজন রাজশাহীর গোলাম কবির (৪২)। অপর দুইজন চয়না আক্তার ও তার মেয়ে নুরে জান্নাত লুবা (৪) শেরপুরের হামছাপুর এলাকার বাসিন্দা। এই দুর্ঘটনায় আহত দুজন হলেন, সিএনজি চালক রুবেল, তানজিলা আক্তার (৪০) মোজাম্মেল হক (৫০) ও আসাদ (৪০)। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়িঁর পরিদর্শক কামাল হোসেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বৃহস্পতিবার বিকালের ওই সময় সিএনজিচালিত অটোরিকশায় চালকসহ পাঁচজন বগুড়া শহরের দিকে যাচ্ছিল। এসময় পিছন থেকে আশা বগুড়াগামী অজ্ঞাতনামা একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থালেই দুইজন নিহত হয়। ট্রাকটি দ্রুত গতিতে বগুড়ার দিকে চলে যায়।

শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাদির হোসেন বলেন, দুর্ঘটনার পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। নিহতদের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্ত করা হয়েছে।

এবিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ফরিদুজ্জামান বলেন, এই দুর্ঘটনায় অজ্ঞাতনামা ট্রাকের অনুসন্ধান শুরু করা হয়েছে। এছাড়া নিহতদের লাশ পরিবারের মাঝে হস্তান্তর ও আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD