1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বগুড়ার শেরপুরে শিশু ধর্ষণ চেষ্টার মামলায় গ্রেফতার একজন

শেরপুর বগুড়া প্রতিনিধি
  • প্রকাশ : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

বগুড়ার শেরপুরে প্রথম শ্রেণির এক শিশু ছাত্রীকে (৯) ধর্ষণ চেষ্টার মামলায় আল আমিন হোসেন (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। বুধবার (৬ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে উপজেলার মির্জাপুর এলাকার রানীর হাট মোড়ের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আল আমিন হোসেন (৩২) ধুনট উপজেলার এলাঙ্গী পশ্চিমপাড়া গ্রামের আব্দুল বারিকের ছেলে বলে জানাগেছে। তিনি শেরপুর উপজেলার মির্জাপুর এলাকার রানীর হাট মোড়ের একটি বাড়িতে ভাড়া থাকতেন। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ আল আমিন হোসেন পেশায় একজন ভাংড়ির ব্যবসায়ী। ব্যবসায়ীক সূত্রে তিনি মির্জাপুর এলাকার রানীর হাট মোড়ে জনৈক আবু সাঈদের বাসায় ভাড়া থাকতেন। বুধবার দুপুরে শিশুটি তার বাড়ির সামনে একটি মুদির দোকানে যায়। এসময় আল আমিন তাকে একটি আইক্রীম কিনে দেন। সাথে একটি বিশ টাকার নোট হাতে দিয়ে তাকে প্রলোভন দেখিয়ে পাশের একটি কবরস্থানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি নাজমা বেগম নামের এক মহিলা দেখে ফেললে আল আমিন দৌড়ে পালিয়ে যায়। ঘটনার দিন রাতেই শিশুটির মা শেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ তা মামলা হিসেবে গ্রহণ করে।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রয়েল হোসেন বলেন, মামলা রজু হওয়ার সাথে সাথেই আসামীকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হয়। রাত আনুমানিক ১২ টার দিকে তাকে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য বৃহস্পতিবার সকলে শিশুটিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে আসামী আল আমিনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু কুমার সাহা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD