1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

আদালতে দাঁড়িয়ে নিজেকে করোনা রোগী দাবি সাহেদের

Reporter Name
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

করোনার নমুনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

গোয়েন্দা পুলিশের (ডিবি)আবেদনের শুনানি করে বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসীম এই রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের অনুমতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সাহেদ। তিনি বলেন, ‘আমার বাবা করোনায় মারা গেছেন।

আমি নিজেও করোনায় আক্রান্ত। ’

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘আদালতে মো. সাহেদ বলেছেন যে, তিনি নিজেই করোনা রোগী। ’

জামিন মঞ্জুর হয়নি জানিয়ে সাহেদ ও মাসুদ পারভেজের আইনজীবী নাজমুল হোসেন সাংবাদিকদের বলেন, ‘আসামি অসুস্থ ও তারা বাংলাদেশের স্থায়ী নাগরিক তাই তারা পালিয়ে যাবে না। তাছাড়া তাদের বিরুদ্ধে মামলা তদন্তাধীন। এসব উল্লেখ করে আমরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেছিলাম। ’

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আবদুল্লাহ বলেন, ‘অভিযুক্তরা করোনাভাইরাসের ভুয়া রিপোর্ট দিয়ে রাষ্ট্রের ক্ষতি করেছেন। এমনকি বিদেশ থেকেও এজন্য অনেককে ফেরত আসতে হয়েছে। তাই তদন্তের স্বার্থে রিমান্ডের আবেদন মঞ্জুরের অনুরোধ করেছেন তারা। ’

এর আগে মো সাহেদ ও মাসুদ পারভেজকে হাতকড়া পরিয়ে ও কোমরে দড়ি দিয়ে বেঁধে সকালে ডিবি কার্যালয় থেকে আদালতে নেওয়া হয়।

এসময় তাদের মাথায় হেলমেট ও গায়ে বুলেট প্রুফ জ্যাকেট ছিলো।

বুধবার ভোর সাড়ে ৫টা ১০ মিনিটে সাতক্ষীরার দেবহাটা সীমান্তবর্তী কোমরপুর গ্রামের ইছামতি নদীর তীর থেকে একটি গুলিভর্তি পিস্তলসহ সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি।

বিতর্কিত ব্যবসায়ী সাহেদ সাতক্ষীরারই ছেলে। করোনার নমুনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গত ৬ ও ৭ জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতাল এবং রিজেন্ট গ্রুপের প্রধান দপ্তরে র‌্যাবের অভিযানের পর থেকে তিনি লাপাত্তা ছিলেন। তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে অনেকগুলো মামলা রয়েছে।

এর আগে মঙ্গলবার গাজীপুর থেকে মাসুদ পারভেজকে গ্রেপ্তার করেছিলো র‍্যাব। আদালত আজ তাকেও ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD